নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ দাবি করায় জামায়াতের প্রতিবাদ

নিউজ ডেস্ক ::ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৭ ডিসেম্বর এক বিবৃতি প্রাদন করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন। ১৯৭১ সালের বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে তিনি ভারতের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার প্রদত্ত পোস্টে তিনি বাংলাদেশ নামই উল্লেখ করেননি। নরেন্দ্র মোদীর এই বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান ও অমর্যাদাকর।

তার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হলো ৫৩ বছর আগে জামায়াতে ইসলামী ভারতের আধিপত্যবাদের আশঙ্কা সম্পর্কে যে বক্তব্য দিয়েছিলো তা সঠিক। নরেন্দ্র মোদী তার পোস্টের মাধ্যমে জামায়াতের বক্তব্যের সত্যতার পক্ষে রাজ সাক্ষী হয়ে রইলেন।

আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

 






সম্পর্কিত সংবাদ

  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
  • জামায়াত আমিরের বাসায় তারেক রহমান