শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্যামনগরে প্রতিনিধি :: শ্যামনগরে পুকুরেন পানিতে ডুবে সুফিয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে ডুবে আহত হয়েছে তার সহোদর আরাফাতের (৫) ।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাশিমাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।সুফিয়ানের মা রাশিদা বেগম বলেন, সকালে তার দুই ছেলে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে যায়।

পরে তার ডাক চিৎকারে কয়েকজন এসে তাদের উদ্ধার করে। এসময় তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়ানকে মৃত ঘোষণা করেন এবং আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সুফিয়ানের মৃত্যু হয়েছে। আরাফাতের অবস্থাও সংকটাপন্ন হ্ওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ