সরকারের হস্তক্ষেপ কামনায় পোল্ট্রি শিল্প মালিক সমিতি

বাচ্চা-পশু খাদ্যের মূল্য ঠিক না করে মুরগী ও ডিমের দাম নির্ধারণে বাজার অস্থিরতায় উদ্বেগ

নিউজ ডেস্ক :: গরীবের আমিষখ্যাত বিকশিত পোল্ট্রি-ডেয়ারী শিল্পের চরম অস্থিরতা যেন কাটছে না। সরকার পরিবর্তন, বন্যা-অতিবৃষ্টির সাথে পশুখাদ্য, মুরগীর বাচ্চা, ভ্যাটেনারী ওষুধ, পরিবহন ও শ্রমিকের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে মুরগীর ডিম-মাংসের উৎপাদন ব্যয় বেড়েছে যে-পরিমাণ তার হিসাব করে খামারীদের বিক্রয়মূল্য এবং খুচরা মূল্য নিধারণ করা অতি জরুরী ছিল। কিন্তু তা না করে দেশী-বিদেশী বহুজাতিক কোম্পানীর মতামতের ভিত্তিতে মুরগীর ডিম-মাংসের মূল্য নির্ধারণ করায় চরম অস্থিরতায় ভোক্তা সাধারণ, উৎপাদক ও সরবরাহকারীরা। সংবাদ বিজ্ঞপ্তির।

দেশের মুরগীর ডিম-মাংস ও চাহিদার আলোকে উৎপাদন বাড়াতে প্রান্তিক ক্ষুদ্র-মাঝারী খামারী-ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা হতে বঞ্চিত। সকল সুবিধা এ শিল্পের বহুজাতিক কোম্পানীগুলো পায় বিধায় অসমপ্রতিযোগিতায় টিকতে পারছে না ক্ষুদ্র-মাঝারীরা। তারা পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে; ফলে উৎপাদন বহুলাংশে কমে গেছে। সরকার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু লাখ লাখ আমিষের যোগানদাতাদের টিকে থাকার পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করছে না। ডিম-মাংস-দুধ আমদানি সমস্যার সমাধান নয়।

খাতভিত্তিক পোল্ট্রি-ডেয়ারী শিল্প টেকসই উন্নয়নে এখনই অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন বিপিআইএফ’র খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, ঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ ইকবাল, সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, ইলিয়াস চৌধুরী, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক শামসুর রহমান বাবুল, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, মোঃ কামরুল ইসলাম, মোঃ হাকিম চৌধুরী, মোঃ জিসান, রফিকুল ইসলাম হাওলাদার প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত