যশোরের শার্শায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষক নিহত
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বজ্রপাতে আমির হোসেন (৪০) নামে এক কৃষক নিহত হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) দুপুর ৩ টার দিকে বৃষ্টির মধ্যে ক্ষেতে ধান জড়ো করার সময় বজ্রপাতে সে ঘটনা স্থলে নিহত হয়।
নিহত আমির হোসেন শার্শা উপজেলার বেড়ী- নারায়ণপুর গ্রামের কোরমান আলীর ছেলে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান জানান, খবর শুনে বিকালে নিহত ঐ কৃষকের বাড়িতে যাওয়া হয়।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বজ্রপাতের সময় সকলকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য পরামর্শ দেন নির্বাহী কর্মকর্তা।
সম্পর্কিত সংবাদ
কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে রবিবার (১৬বিস্তারিত…
ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
প্রেস বিজ্ঞপ্তি খুলনা, ১৩ আগস্ট: ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’বিস্তারিত…


