আশাশুনিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, হিসাব রক্ষক কর্মকর্তা মমিন আহম্মেদ, বড়দল ইউপির প্রশাসক আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা আমজাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আইনগত সহায়তা নিয়ে আলোচনা করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল