দেশবাসীকে জামায়াত আমিরের ঈদের শুভেচ্ছা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানিয়ে বলেন, এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের কাছে আনন্দের বার্তা নিয়ে এসেছে। এ বছর দেশের মানুষ এমন একটি সময় ঈদ উদযাপন করছে, যখন ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীনতার দ্বিতীয় প্রাপ্তি অর্জন করেছে। ১৫ বছরের দীর্ঘ সময় পর অত্যাচারের শাসন থেকে মুক্ত হয়ে মানুষ শান্তিতে শ্বাস নিতে পারছে, এবং স্বাধীনভাবে কথা বলতে পারছে।
তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যাদের আত্মদান এবং সাহসিকতার কারণে দেশ শান্তি পেয়েছে, তাদের মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। একই সঙ্গে যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
জামায়াত নেতা বলেন, এতদিন পরও দেশে কিছু গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত, বিশেষ করে নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। সরকারকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ঈদুল ফিতর আমাদের মাঝে তাক্বওয়ার গুণাবলি সৃষ্টি করতে সাহায্য করে, যা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান অনুসরণে সাহায্য করে। ঈদ ধনী-গরীব সব শ্রেণির মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে, যা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়ক।
শফিকুর রহমান বলেন, ঈদ আমাদের মাঝে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য ও ভালোবাসার সেতু গড়ে তোলে। আমরা একত্রে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গড়তে তৎপর হই এবং সমাজের অবহেলিত মানুষের সাহায্যে এগিয়ে আসি।
তিনি দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তাদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেছেন। তিনি জামায়াতে ইসলামী এবং নিজ পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
জামায়াত নেতাদের কে কোথায় ঈদুল ফিতর উদযাপন করবেন তা নিম্নে প্রদত্ত হলো:-
আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ঢাকায় নিজ বাড়িতে, নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান মক্কায়, নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় নিজ বাড়িতে, সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিজ বাড়িতে, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানায় নিজ বাড়িতে, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নারায়ণপুর গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আযাদ ঢাকার বসুন্ধরায়, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মক্কায়, অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালে নিজ বাড়িতে, মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ঢাকার উত্তরায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।
সম্পর্কিত সংবাদ
আমরা জনগণের শক্তি দিয়ে দেশ পুনর্গঠন করতে চাই: তারেক রহমান
ডেস্ক নিউজ :: ক্ষমতায় গেলে জনগণের শক্তি দিয়ে দেশ পুনর্গঠন করতে চান বলে জানিয়েছেন বিএনপিবিস্তারিত…
আর কাউকে লুটপাট করতে দেবো না : শফিকুর রহমান
ডেস্ক নিউজ :: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেবিস্তারিত…


