ভোটচোর ও গণহত্যাকারীদের বিচার করা হবে- সৈয়দপুরে শিবির সেক্রেটারী সাদ্দাম

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন,ভোটচোর ও গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে। কোন ফ্যাসিস্টকে আর বাংলার ক্ষমতায় আসতে দেয়া হবেনা। স্বৈরাচার লুটেরাদের জনগণ মেনে নিবেনা। দেশকে নিয়ে এখনও গভীর ষড়যন্ত্র চলছে। তবে শিবির থাকাকালে কোন ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে দেয়া হবেনা। তিনি সোমবার (৬ জানুয়ারী) রাত ৮ টায় নীলফামারীর সৈয়দপুরে সংগঠনের সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
শহরের রেলওয়ে মূর্তজা মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে ২০২৫ সালের জন্য নীলফামারী শহর শাখার সেটাপ সম্পন্ন করা হয়েছে। এতে পূণরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম এবং সেক্রেটারি হয়েছেন মো. মাজেদুল ইসলাম।
প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম সমাবেশে উপস্থিত ছাত্রশিবিরের সাথীদের উদ্দেশ্যে
দিক নির্দেশনা দিয়ে ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করে আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকার জামায়াত ও শিবিরের উপর স্টিম রোলার চালিয়েছে। দেশের সকল বিশ্ববিদ্যালয়ে শিবিরের রক্তে ক্যাম্পাসের ঘাস ভিজেছে। আর একারণে আল্লাহ তায়ালা শহীদের নজরানা স্বরুপ ২৪ এর বিজয় দান করেছেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সকল দেশপ্রেমিক ছাত্র ও জনতার ব্যাপক অবদান রয়েছে। ঐকবদ্ধ জাতি গঠন করে দেশকে প্রকৃত অর্থে সমৃদ্ধশালী ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করা হবে।
এজন্যই আর কোন ফ্যাসিস্ট, স্বৈরাচার লুটেরা ও হত্যাকারীদের দেশের দায়িত্বভার দেয়া যাবেনা। এলক্ষ্যে ঐক্যের বন্ধন আরও দৃঢ় করে চুড়ান্ত লক্ষ অর্জনে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
শিবিরের সেক্রেটারী সাদ্দাম আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশকে ধ্বংস করে নিজেদের
আখের গুছিয়েছে। যা আমরা বিগত শাসনামলে প্রত্যক্ষ করেছি। দেশ আজ চরম ক্রান্তিকাল
অতিক্রম করছে। এসময় অবশ্যই আমাদেরকে দেশের স্বার্থে সচেতনার সাথে কাজ করতে
হবে। যাতে করে কোনভাবেই দেশবিরোধী শক্তি নতুন করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করাসহ
দেশকে অস্থিতিশীল করার কোন সুযোগ না পায়।
তাই যে কোন পরিস্থিতির জন্য ছাত্রশিবিরকে প্রস্তুত থাকতে হবে। কারণ ছাত্রশিবিরের উপরই দেশের মানুষ আস্থা রাখছে। এই আস্থার সম্মান বজায় রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
ছাত্রশিবির নীলফামারী শহর সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে শাখা সেক্রেটারি মো. মাজেদুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চল তত্ত্বাবধায়ক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাফেজ মিসবাহুল করিম, বিজ্ঞান সম্পাদক ডা. আবির হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ডা. মুক্তাদির বিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর ড. হাফেজ খায়রুল আনাম, জেলা সেক্রেটারি আন্তাজুল ইসলাম, সৈয়দপুর উপজেলা আমীর আব্দুল মুনতাকিম, সদর উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ। সাবেক জেলা সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম, আব্দুল কাদের, তৌহিদুর রহমান, আহমদ রায়হান, রন্জু ইসলাম, ময়নুল
ইসলাম, সাব্বির হোসেন ও নীলফামারী জেলা সভাপতি তাজমুল হাসান সাগর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । সাথী সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে সাথীদের প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মো: নুরুল ইসলাম
সর্বাধিক ভোটপ্রাপ্ত শফিকুল ইসলাম এর নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে
নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
সদস্যদের পরামর্শে নবনির্বাচিত সভাপতি শাখা সেক্রেটারি হিসেবে মাজেদুল ইসলামকে মনোনীত করেন।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ