ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে আপনারা এমন কিছু মানুষ একত্রিত হয়েছেন, কোনো বাধ্যবাধকতা ছাড়াই মানুষ যাদের সম্মান করে, জীবনের অনেক কঠিন মুহূর্তে যাদের কাছে দুটো ভালো উপদেশের আশা করে। শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম-খতিব-মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিত্ব ইমাম-খতিব-মুয়াজ্জিন রয়েছেন। একইসঙ্গে রয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মের ধর্মীয় নেতৃত্ব। পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ। যে উদ্দেশ্যে আজ আমরা এখানে একত্রিত হয়েছি, ইতোমধ্যেই আপনারা সেটি জেনেছেন। সমাজের বিভিন্ন শ্রেণি পেশারবিস্তারিত…

৪২ শহীদ পরিবারের মাঝে সাতক্ষীরা জামায়াতের ঈদ উপহার বিতরণ

সাতক্ষীরা সংবাদদাতা :: সাতক্ষীরায় ৪২ শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানে ঈদুল ফিতর উপলক্ষে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় এময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য শেখ নূরুল হুদা, নায়েবে আমীর অধ্যাপক গাজী সুজায়েত আলী, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায় দুল্লাহ, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক,বিস্তারিত…

ঝাউডাঙ্গায় ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল

এস.এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ রমজান (১৪ মার্চ) ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ কামরুল হুদার সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আলিমুজ্জামান আলিম, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির প্রফেসর মোঃ ইকবাল হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক মোঃ আখতারুজ্জামান বাপ্পি, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃবিস্তারিত…

ফোনে চার্জ থাকছে না? কোন অ্যাপ ব্যাটারি শেষ করছে জানাবে গুগল

স্মার্টফোন ব্যবহারকারীদের সাধারণ একটি অভিযোগ হলো—ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া। অনেক সময় আমরা বুঝতেই পারি না কোন অ্যাপটি আমাদের অজান্তে ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত চার্জ শোষণ করছে। ব্যবহারকারীদের এই ভোগান্তি কমাতে এবার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে গুগল। ১ মার্চ ২০২৬ থেকে গুগল প্লে-স্টোরে যুক্ত হতে যাচ্ছে ‘ব্যাটারি ড্রেন’ ওয়ার্নিং লেবেল। গুগল প্লে-স্টোরে আসছে নতুন সতর্কতা- গুগলের এই নতুন ফিচারের আওতায় এখন থেকে প্লে-স্টোরে থাকা অ্যাপগুলোর তালিকায় বিশেষ একটি সতর্কতা লেবেল দেখা যাবে। যদি কোনো নির্দিষ্ট অ্যাপ ফোনের ব্যাটারি অতিরিক্ত খরচ করার জন্য দায়ী হয়, তবে সেখানে লেখা থাকবে— “উচ্চ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিরবিস্তারিত…

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

পাটকেলঘাটা প্রতিনিধি:: সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফরহাদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর কুমিরা ইউনিয়নের মেলেকবাড়ি কোনারবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ফরহাদ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আমতলা কাঠিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মরহুম আব্দুর রাজ্জাক কন্ট্রাক্টর। জানা যায়, তিনি সাতক্ষীরা থেকে বাসযোগে পাটকেলঘাটায় এসে সেখান থেকে ভ্যানযোগে যশোর জেলার কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামে অবস্থিত তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পাটকেলঘাটা থেকে ভ্যানে করে যাওয়ার সময় অভয়তলা মেলেকবাড়ি কোনারবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকেবিস্তারিত…

“রমজানের শিক্ষা বাস্তবায়নে সাম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে” – কলারোয়ায় এমপি ইজ্জত উল্লাহ

কলারোয়া ব্যুরো :: সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ (এমপি) বলেছেন, রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। কুরআন নাজিলের এই পবিত্র মাসে একজন মুমিনের প্রধান দায়িত্ব হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজেকে উৎসর্গ করা এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসা। তিনি সমাজে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কলারোয়া উপজেলার যুগীখালি ইউনিয়নের বামনখালি হাই স্কুল ফুটবল মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসববিস্তারিত…

কলারোয়া সীমান্ত ২৩ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১৩ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি মারফত জানায়, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ০৮ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালি নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ১৩/৩ এস এর ৬ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালি নামক স্থান হতে ৮০ হাজার টাকা মূল্যেরবিস্তারিত…

আশাশুনিতে পেশাজীবি বিভাগের দায়িত্বশীল বৈঠক

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলা পেশাজীবি বিভাগের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০ টায় আশাশুনি আল আমীন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আব্দুর রশিদ মোড়লের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা পেশাজীবি বিভাগের সেক্রেটারী গাজী মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা বিভাগ সভাপতি মাওলানা আব্দুল বারী,আইসিটি বিভাগের প্রধান মাওঃ আল- মামুন,ভিডিএফ সভাপতি ডাক্তার আবু জাহাম,ডাঃ সোহরাফ হোসেন,আবু সুফিয়ান,আঃ সালামসহ ১১ ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীলগন।বিস্তারিত…

বড়খামার যুব কমিটি গঠন: সভাপতি মফিজুল, সম্পাদক রবিউল

প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড়খামার গ্রামে ৬১ সদস্য বিশিষ্ট বড়খামার যুব কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদে বেলা ২টায় অনুষ্ঠিত এক সভায় উপস্থিত মুসল্লীদের পরামর্শে এ কমিটি গঠন করা হয়। সভাটি পরিচালনা করেন বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান। নবগঠিত কমিটিতে মোঃ মফিজুল ইসলামকে (মহিদুল ইসলাম) সভাপতি এবং মোঃ রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক ও ইয়াছিন আলী কে ক্যাশিয়ার নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি: সুরমান হোসেন, মোঃ পলাশ হোসেন, মোঃ সাগর হোসেন, সহ-সাধারন সম্পাদক:বিস্তারিত…

সারা পৃথিবীর জন্য সিনেমা বানাবো : রায়হান রাফী

বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের ধারায় বর্তমানে সবচেয়ে সফল নাম রায়হান রাফী। একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। তবে এবার কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকতে চান না এই নির্মাতা। তার স্বপ্ন এখন আকাশছোঁয়া নির্মাণ করতে চান আন্তর্জাতিক মানের চলচ্চিত্র। সম্প্রতি তার নতুন চলচ্চিত্র ‘প্রেশার কুকার’ নিয়ে কথা বলতে গিয়ে রাফী তার এই স্বপ্নের কথা জানান। তিনি বলেন, ‘আমি শুধু কমার্শিয়াল সিনেমা বানাতে এখানে আসিনি। আমার নাম হয়ে গেছে রায়হান রাফী কমার্শিয়াল ডিরেক্টর, কারণ আমি সাকসেসফুল সিনেমা দিয়েছি। কিন্তু আমার একটা ভিশন আছে আমি ইন্টারন্যাশনাল সিনেমা বানাতেবিস্তারিত…