কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ মাদক কারবারি আলী হোসেন’কে গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধিঃ ০৩ আগস্ট ২০২৫, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন ০১ নং রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা গোয়ালটারী এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অফিসার ইনচার্জ নাগেশ্বরী থানা এর নেতৃত্বে একটি চৌকস টিম নাগেশ্বরী পশ্চিম রামখানা এলাকার মাদক কারবারি মোঃ আলী হোসেন (৩২) কে ০৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফ সহ হাতেনাতে গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম নাগেশ্বরী থানাধীন পশ্চিম রামখানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফবিস্তারিত…
৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াত
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াতে ইসলামী। এ গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘২০২৪ জুলাইয়ের ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী ৫ আগস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছি। গণমিছিল সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতিসহকারে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জামায়াতে ইসলামীর সকল জেলা ও মহানগরী সংগঠনেরবিস্তারিত…
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় নিহত ৪
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিঅটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ধলিরছরা এলাকার রশিদ নগর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি তদন্ত মোহাম্মদ ফরিদ। নিহতরা হলেন সিএনজি অটোরিকশার চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নর ধলিরছরা এলাকায় রেল ক্রসিংয়ে সিএনজি উঠে পড়ায় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি ধাক্কা দিয়ে সিএনজিকে টেনে হিঁচড়ে দীর্ঘ এক মাইলেরও বেশি পথ টেনে নিয়ে যায়।বিস্তারিত…
সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনঃ নির্ধারণের দাবিতে আশাশুনিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনি-শ্যামনগর প্রস্তাবিত সীমানা বাতিল,সাতক্ষীরার পাঁচটি আসন পূনর্বহাল ও আশাশুনিকে স্বতন্ত্র আসনের দাবি এবং সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনঃ নির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২ আগস্ট) বিকাল ৫ টায় আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামী সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নায়েব আমির মাওঃ নুরুল আবছার মুর্তাজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য,বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুস সবুর। সদর সেক্রেটারি মাওলানা আব্দুল হাইবিস্তারিত…
অবশেষে ওষুধ-চিকিৎসা সরঞ্জাম পেতে যাচ্ছে গাজার হাসপাতালগুলো
দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েলি অবরোধের কারণে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংকটে গাজার হাসপাতালগুলো কার্যত অকেজো হয়ে পড়ছে। তবে আন্তর্জাতিক চাপে অবশেষ গাজায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশের অনুমতি দিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার (০২ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সমন্বয়ে গুরুত্বপূর্ণ ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম বহনকারী ট্রাকের একটি বহর গাজা উপত্যকায় প্রবেশের কথা রয়েছে। এই চালানে কেবল চিকিৎসা সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে এবং কোনো খাদ্য সামগ্রী নেই। মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, ‘বিভিন্ন প্রাণঘাতি রোগে আক্রান্ত রোগী এবং ইসরায়েলি হামলায় আহতদের জীবন বাচাতে ও চিকিৎসা অব্যাহত রাখারবিস্তারিত…
জামায়াত আমিরের হার্টে ৪ ব্লক, শনিবার বাইপাস সার্জারি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শনিবার (২ আগস্ট) সকাল ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সম্পন্ন হবে। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করবেন। শুক্রবার (১ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রিয় রাহবারের সুস্থতা কামনায় আমরা যেন আল্লাহর দরবারে নফল ইবাদতের মাধ্যমে– সালাত, সিয়াম ও সাদাকাহর মাধ্যমে একান্তভাবে দোয়া করি।’ জামায়াতের সেক্রেটারি বলেন, ‘আল্লাহ তাআলা যেন আমাদের রাহবারকে দ্রুত আরোগ্য দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে দ্বীনের ময়দানে ফিরে আসার তাওফিক দেন,বিস্তারিত…
৩৩ বছরের ক্যারিয়ারে প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ
দীর্ঘ ৩৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। বলিউড বাদশা শাহরুখ খান তার ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেন। ২০২৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ব্লকবাস্টার সিনেমা ‘জাওয়ান’ -এ অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই সম্মানজনক স্বীকৃতিতে ভূষিত হয়েছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে তার কোটি কোটি ভক্তের মাঝে, যার ফলে উচ্ছ্বাসের এক নতুন ঢেউ বইছে। ‘কিং খান’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই সুপারস্টারের ঝুলিতে অসংখ্য ব্লকবাস্টার হিট সিনেমা থাকলেও, সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা অর্থাৎ জাতীয় পুরস্কার ছিল অধরা। অবশেষে ‘জাওয়ান’ -এ তার অসাধারণ অভিনয় সেইবিস্তারিত…
ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে ১৩৭৩ ফিলিস্তিনির: জাতিসংঘ
গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ কেন্দ্র এবং জাতিসংঘসহ অন্যান্য দাতাগোষ্ঠী পরিচালিত কনভয়গুলোতে ত্রাণ নিতে গিয়ে গত মে মাসে শেষ দিক থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (০১ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস (ওএইচসিএইচআর)। এতে বলা হয়েছে, ‘ গত ২৭ মে থেতে ৩১ জুলাই পর্যন্ত গাজায় খাদ্য সংগ্রহের চেষ্টা করার সময় ১ হাজার ৩৭৩ জন নিহত হওয়ার বিষয়টি রেকর্ড করা হয়েছে। নিহতদের মধ্যে ৮৫৯ জন জিএইচএফের ত্রাণ কেন্দ্রে বা এর কাছে নিহত হয়েছেন। বাকি ৫১৪বিস্তারিত…
প্রতিপক্ষের জালে ৭ গোল, বার্সেলোনার বড় জয়
প্রতিপক্ষ সিউল এফসির সঙ্গে শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে ছিল বার্সেলোনা। মাঠের খেলাতেও দেখা গেল তারই প্রতিফলন। ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোল করার পর রীতিমতো গোল উৎসবে মেতে উঠল কাতালান ক্লাবটি। অবশ্য দমে না গিয়ে ভীতি ছড়িয়েছে সিউলও। যদিও শেষ পর্যন্ত বড় জয়ে শেষ হাসি বার্সারই। এশিয়া সফরে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার দল সিউল এফসিকে ৭-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সিতে আজ প্রথম গোলের দেখা পেয়েছেন লামিনে ইয়ামাল। প্রথমার্ধে দুটি গোল করেছেন তিনি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন ফেরান তরেস। এছাড়া একবার করে জালের দেখা পেয়েছেন রবার্টবিস্তারিত…
নির্ধারিত সময়েই নির্বাচন, আগামী ৫-৬ দিন খুবই ক্রুশিয়াল: প্রেস সচিব
আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই হবে, এক দিনও দেরি হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একইসঙ্গে তিনি বলেন, ‘আগামী পাঁচ-ছয়টা দিন খুবই ক্রুশিয়াল (অত্যন্ত গুরুত্বপূর্ণ)।’ প্রেস সচিব বলেন, ‘আমরা সেই জায়গায় এখনো আছি। নির্বাচন একটা দিনও দেরি হবে না। আমরা আশা করি, খুবই উৎসবমুখর পরিবেশে ভালো একটা নির্বাচন হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিএসআরএফ-এরবিস্তারিত…


