আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা হিসেবে ডাঃ নীতিশ চন্দ্র গোলদারের যোগদান
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে”নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার নীতিশ চন্দ্র গোলদার যোগদান করেছেন। মঙ্গলবার(৯ সেপ্টেম্বর)বেলা ১১ টায় আরএমও ডাঃ প্রসুন কুমার মন্ডলের নিকট থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। ইতিপূর্বে তিনি কলারোয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি জনিত কারনে তিনি আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য বিদায়ী স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম বদলি জনিত কারণে দেবহাটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। যোগদানকালে উপস্থিত ছিলেন-আরএমও ডাক্তার প্রসুন কুমার মন্ডল,মেডিকেল অফিসার ইমরান হোসেন,হিসাব রক্ষক সুকান্ত পাল,হেলথ ইনচার্জ আবু মুছা,গোলক চন্দ্র বিশ্বাস,সহকারী হেলথ ইনচার্জ মইনুল ইসলাম,লিয়াকাত হোসেন,বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশনের সভাপতি সাইফুল্লাহ হাসান,এম,টি,ই পি,আই শংকর মল্লিক সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কর্মচারী ও বাংলাদেশ হেলথ এসোসিয়নের কর্মকর্তা বৃন্দ। নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০বিস্তারিত…
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
এস,এম মোস্তাফিজুর রহমান।।জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণসংযোগ এবং লিফলেটবিস্তারিত…


