নাজেহাল ইংলিশ বোলাররা, পিটারসেন-ভনের কাঠগড়ায় পিচ
নিউজ ডেস্ক :: মুলতান টেস্টে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানি ব্যাটারদের দাপটে খুব একটা সুবিধা করতে পারছে না ইংল্যান্ডের বোলাররা। প্রথম দিনেই সেঞ্চুরি তুলেছেন পাকিস্তানের দুই ব্যাটার আব্দুল্লাহ শফিক ও অধিনায়ক শান মাসুদ। ৪ উইকেটে ৩০০ পেরিয়ে দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।এই অবস্থায় কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে ইংল্যান্ড। যার কারণ হিসেবে মুলতানের পিচকে কাঠগড়ায় তুলেছেন ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার কেভিন পিটারসেন ও মাইকেল ভন।
উইকেটের আচরণ দেখে ভীষণ হতাশ ইংলিশ তারকা ব্যাটসম্যান পিটারসেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘মুলতানের এই উইকেট বোলারদের জন্য বধ্যভূমি।’ নানা মন্তব্য করে প্রায় সময়ই আলোচনায় থাকা ভন মুলতানের উইকেট নিয়ে বলেছেন, ‘মুলতানের উইকেটকে মনে হচ্ছে সড়ক। এখানে টস জিততে পারা দারুণ…।’
সম্পর্কিত সংবাদ
দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
জন আরিয়াসের একমাত্র গোলে ঘানাকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। শেষ ৩২-এর ম্যাচেবিস্তারিত…
বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
ফুটবল বিশ্বকাপের মঞ্চে রেকর্ডবুক ওলটপালট করা যেন নিয়মিত অভ্যাসে পরিণত করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ ফুটবলবিস্তারিত…


