ভিড়ে হারিয়ে যাওয়া শিশুর আর্তনাদ, যা করলেন রণবীর
নিউজ ডেস্ক :: বহু প্রতীক্ষিত ছবি ‘সিংহম আগেন’-সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টারে ছবিটির ট্রেলার প্রকাশের অনুষ্ঠান হয়ে গেল ৭ সেপ্টেম্বর। উপচে পড়া ভিড় লক্ষ করা যায় সেখানে। প্রথমে শোনা যাচ্ছিল, মা হওয়ার পরে এই অনুষ্ঠানেই প্রথম প্রকাশ্যে আসবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু এ দিন এলেন রণবীর সিং একাই।
এ দিন অনুষ্ঠানে উপচে পড়া ভিড়ে আটকে পড়ে এক বালিকা। ভিড়ের মাঝে ভয় পেয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে সে। এই দেখে দু’বার না ভেবে বাচ্চাটিকে কোলে তুলে আগলে নেন রণবীর। তার পরে বাচ্চাটিকে শান্ত করে তার মায়ের কোলে তুলে দেন তিনি। এই মুহূর্তের ভিডিও সমাজিক মাধ্যমে ভাইরাল।
নেটিজেনদের দাবি, বাবা হওয়ার পরে পরিবর্তন এসেছে রণবীরের মধ্যে। আরও সহানুভূতিশীল হয়ে উঠেছেন তিনি। শিশুদের ভাষাও বুঝতে শিখেছেন তিনি। ভিডিওটি দেখে একজন লিখেছেন, এই জন্যই ঈশ্বর রণবীরের কোলে এক কন্যাসন্তানকেই পাঠিয়েছেন।অন্য আরেকজন মন্তব্য করেছেন, রণবীরের জন্য অশেষ শ্রদ্ধা।
দায়িত্বশীল হয়ে উঠেছেন তিনি। গত ৮ সেপ্টেম্বর রণবীর ও দীপিকার কোলে এসেছে এক কন্যাসন্তান। দক্ষিণ মুম্বাইয়ের এক হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। মা হওয়ার পরবর্তীকালের দীপিকাকে এক ঝলক দেখার অপেক্ষায় অনুরাগীরা।
সূত্র :যুগান্তর নিউজ
সম্পর্কিত সংবাদ
পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যুবিস্তারিত…
ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
দেশবাসীসহ প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শুক্রবার (২০ মার্চ) একবিস্তারিত…


