মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সংসদ সদস্য নিতেশ নারায়ণ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে কটুক্তি করার প্রতিবাদে সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ আক্টোবর) বেলা ১১.৩০ মিনিটে মাদ্রাসা চত্বর থেকে শুরু হয়ে পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড়ে এসে প্রতিবাদ মিছিল ও সমাবেশটি শেষ হয়। প্রতিবাদ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন, মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাঃ আখতারুজ্জামান।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে শিক্ষকদের থেকে বক্তব্য রাখেন, মাদ্রাসার দ্বিতীয় মুহাদ্দিস মোঃ মোস্তফা শামছুজ্জামান এবং সহকারী অধ্যাপক হাফিজুর রহমান ও আরবি প্রভাষক রায়হানুল কবির। ছাত্রদের থেকে বক্তব্য রাখেন মোঃ মাসুদ রানা, জুবায়ের আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন এবং অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে ও ভারত সরকারকে আইনী পদক্ষেপ গ্রহণে কূটনৈতিকভাবে আবেদনের আহ্বান জানান।
সম্পর্কিত সংবাদ
মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
হাফিজুল ইসলাম :: বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত…
বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী হাইস্কুলে নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা ও পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…


