পলাশপোল আর্দশ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন

রুহুল কুদ্দুস,সাতক্ষীরা :: পলাশপোল আর্দশ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা পলাশপোল আর্দশ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করা হয়।

পলাশপোল আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম শামীম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার, প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ ওমর নাসিফ, সিনিয়র কমিউনিটি ফ্যাসিলিটেটট রুমিচা খাতুন,কমিউনিটি ফ্যাসিলিটেটর আসাদুজ্জামান আসাদ, রুহুল কুদ্দুস, ইলিয়াস হোসেন ও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।

এসময় বক্তারা বলেন, আজকের কন্যা শিশুরা হলো আগামী দিনের মা কেউ কেউ বিভিন্ন পেশায় নিয়োজিত হবে সুতরাং তাদের সঠিক পরিচর্যা করতে হবে। তাদের নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে হবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সুযোগ প্রদান করতে, মতামত প্রকাশের সুযোগ দিতে হবে।

সমগ্র অনুষ্ঠানে সহযোগিতা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আর বাস্তবায়ন করে ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট।






সম্পর্কিত সংবাদ

  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত