দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সাতক্ষীরা জেলা বিএনপির দোয়া মাহফিল
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকালে জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ন আহবায়ক তাসকিন আহমেদ চিশতী, জেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপিরবিস্তারিত…
আশাশুনির বুধহাটায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী গণ সংযোগ ও পথসভা
এস,এম মোস্তাফিজুর রহমান।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩(কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী গণ সংযোগ ও পথসভা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) উপজেলার বুধহাটা ইউনিয়নে এ গণ সংযোগ ও পথসভা করা হয়। ইউনিয়ন আমির মাওঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় বিকাল ৩:০০ টায় ইউনিয়নের বেউলা গাজির মাঠে শত শত মহিলার উপস্থিতিতে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমিরবিস্তারিত…
কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেলের ৮ম মৃত্যুবার্ষিকী শনিবার
কামরুল হাসান।। কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেল রানার ৮ম মৃত্যুবার্ষিকী শনিবার। প্রয়াত সোহেল রানা ছিলেন উপজেলার চেড়াঘাট নিবাসী এবং কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ও দৈনিক যশোর পত্রিকার কলারোয়া প্রতিনিধি এমএ সাজেদের একমাত্র পুত্র। ২০১৭ সালের ২৯ নভেম্বর ঢাকা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন সোহেল রানা (২২)। সাংবাদিক এমএ সাজেদ জানান, শনিবার ৮ম মৃত্যুবার্ষিকীর দিনে কবর জিয়ারতসহ পারিবারিকভাবে প্রয়াত সোহেলের আত্মার মাগফিরাত কামনা করা হবে। এছাড়া শুক্রবার জুম্মার নামাজ শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে চেড়াঘাট সাতগম্বুজ জামে মসজিদে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংবাদিক এমএ সাজেদ তাঁর প্রয়াত সন্তানের জন্য সকলের কাছেবিস্তারিত…
কলারোয়ার কুশোডাঙ্গায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
কামরুল হাসান।। কলারোয়ার কুশোডাঙ্গায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইলাহী বকস দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া খানার উদ্যোগে শুক্রবার (২৮নভেম্বর) বিকালে ওই তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক, ঢাকার এজিএম ও কুশোডাঙ্গা হাফিজিয়া খানা ও মাদ্রাসার সভাপতি মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-নর্দান ইউনিভার্সিটির ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মো: মিজানুর রহমান। এছাড়া মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে তাফসির পেশ করেন-কুমিল্লার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওঃ মেহেদী হাসান আজাদী, ২য় বক্তা হিসাবে ছিলেন-তাফসির বিভাগ সাতক্ষীরার মুফাসির মাও:খাদেমুল ইসলাম, ৩য় বক্তা ছিলেন-কুশোডাঙ্গা সাবেকবিস্তারিত…
কালিগঞ্জের পল্লিতে পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, ঘর নির্মাণের হুমকি
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর মৌজায় পৈতৃক সম্পত্তির ১৬ শতাংশ জমি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে সম্পত্তির মালিকপক্ষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ফরিদপুর গ্রামের শেখ আবু বক্কর সিদ্দিকের ছেলে মাহবুব আলম জানান, শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের জহুর আলী কারিকরের ছেলে রফিকুল ইসলাম, তার ভাই সফিকুল ইসলাম ও স্থানীয় ভাড়াটে লাঠিয়াল বাহিনী নিয়ে তাদের দীর্ঘ ৫০ বছরের অধিক সময় ভোগদখলে থাকা জমিতে অনধিকার প্রবেশ করেন। তারা জোরপূর্বক জমির সীমানা নির্ধারণ ও খুঁটি পুঁতে দখল নিতে চাইলে বাধাবিস্তারিত…
সাইকেলের ধাক্কায় শেষ হলো সবুর পাগলের অধ্যায়
আসাদুর রহমান: সাতক্ষীরা সদর উপজেলার ১২ নং বল্লি ইউনিয়নের বল্লি গ্রামের মোঃ সবুর হোসেন এর জানাজাআজ বাদ এশা সম্পূর্ণ হয়েছে । গতকাল ২৬ শে নভেম্বর রাত আনুমানিক ৯:০০ সময় বল্লি বাজারে সাইকেলের সাথে ধাক্কা লেগে পিচের রাস্তার উপরে পড়ে যান। মাথায় আঘাত লাগার কারণে কান ও নাক দিয়ে রক্ত ক্ষরণ হয়। স্থানীয়রা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে নিয়ে যান। আজ ২৭ শে নভেম্বর সকাল ৭:৩০ খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। হাজারো মানুষের অশ্রুসিক্ত হয়ে তাঁর দাফন কাজ সম্পন্ন করেন। এক সময়ের মেধাবী ছাত্রবিস্তারিত…
সাতক্ষীরায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি : দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতায় এবং সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এফএম মান্নান কবীর এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সম্মানিত অতিথি বক্তব্য রাখেনবিস্তারিত…
আশাশুনিতে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে গণশুনানি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় ইয়ুথ ফর দ্যা সুন্দরবন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ শুনানির আয়োজন করে। রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় গণশুনানি পরিচালনা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীত কুমার। অনুষ্ঠানে ইয়ুথ ফর দ্যা সুন্দরবনের আশরাফ হোসেন, জার্নালিজম ফর সুন্দরবন সাতক্ষীরা জেলা কমিটির উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, আশাশুনি প্রেস ক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আকাশ হোসেন প্রমুখ আলোচনা রাখেন। বক্তাগণ প্লাস্টিক ও পলিথিন দূষণের ভয়াবহতা তুলেবিস্তারিত…
সাতক্ষীরার নাছিম ফারুক খান মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরার সাবেক জেলা কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আগে দেওয়া বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার পর তাঁর প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, নাছিম ফারুক খান মিঠুর আবেদন পর্যালোচনা শেষে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকেবিস্তারিত…
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা
কামরুল হাসান।। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বুধবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার(রুটিন দায়িত্ব) রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাস্তবায়ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত প্রহণ করা হয়। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব এসএম এনামুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কেএম আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা, পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএম সোহেল, কলারোয়া প্রেস ক্লাবেরবিস্তারিত…


