কলারোয়ার কুশোডাঙ্গায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
কামরুল হাসান।। কলারোয়ার কুশোডাঙ্গায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইলাহী বকস দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া খানার উদ্যোগে শুক্রবার (২৮নভেম্বর) বিকালে ওই তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক, ঢাকার এজিএম ও কুশোডাঙ্গা হাফিজিয়া খানা ও মাদ্রাসার সভাপতি মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-নর্দান ইউনিভার্সিটির ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মো: মিজানুর রহমান। এছাড়া মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে তাফসির পেশ করেন-কুমিল্লার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওঃ মেহেদী হাসান আজাদী, ২য় বক্তা হিসাবে ছিলেন-তাফসির বিভাগ সাতক্ষীরার মুফাসির মাও:খাদেমুল ইসলাম, ৩য় বক্তা ছিলেন-কুশোডাঙ্গা সাবেক সহ.সুপার মাও: মো: আবুল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-যশোর সরকারী টিটি কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্ব মো: মহব্বত জান, কুশোডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক প্রবাসী আব্দুস সাত্তার মোড়ল। মহাফিল পরিচালনা করেন-সাবেক সুপার মাও: মো: আবু ইউসুফ, ভারপ্রাপ্ত সুপার মাও: মো: আব্দুল জব্বার, শিক্ষক কাজী রাশেদ জামিল ও মো: রফিকুল ইসলাম প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
কামরুল হাসান।। কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবার ভোরেবিস্তারিত…
কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
কামরুল হাসান।।কলারোয়া উপজেলার মানিকনগর গ্রামের বাসিন্দা মোঃ উজ্জ্বল হোসেন প্রতিপক্ষের বিরুদ্ধে ভিটাবাড়ি দখলচেষ্টা, একের পরবিস্তারিত…


