আশাশুনিতে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে গণশুনানি

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় ইয়ুথ ফর দ্যা সুন্দরবন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ শুনানির আয়োজন করে।
রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় গণশুনানি পরিচালনা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীত কুমার। অনুষ্ঠানে ইয়ুথ ফর দ্যা সুন্দরবনের আশরাফ হোসেন, জার্নালিজম ফর সুন্দরবন সাতক্ষীরা জেলা কমিটির উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, আশাশুনি প্রেস ক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আকাশ হোসেন প্রমুখ আলোচনা রাখেন। বক্তাগণ প্লাস্টিক ও পলিথিন দূষণের ভয়াবহতা তুলে ধরে বলেন, এই দূষণ শুধু পরিবেশ নয়, মানব স্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ। সভায় অংশগ্রহণকারীরা স্থানীয়ভাবে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল