আশাশুনিতে নবাগত ইউএনও সুজন দাশ গুপ্তের যোগদান
ডেস্ক নিউজ :: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুজন দাশ গুপ্ত।
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে আশাশুনি উপজেলা পরিষদ কার্যালয়ে যোগদান করেন।
জানা গেছে, সুজন দাশ গুপ্ত ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি এর আগে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্মজীবনে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে তিনি সুনাম অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি চট্টগ্রাম জেলার সাতকাহনিয়া উপজেলার বাসিন্দা।
নবাগত ইউএনও সুজন দাশ গুপ্ত দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, আশাশুনি উপজেলার উন্নয়ন, সুশাসন ও জনসেবার ধারাবাহিকতা আরও বেগবান করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। এ লক্ষ্য বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকল শ্রেণি–পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, “আমি আপনাদের সেবা দিতে এসেছি। যতদিন এখানে দায়িত্ব পালন করবো, ততদিন জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।”
এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতাও প্রত্যাশা করেন এবং প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় আশাশুনির সার্বিক উন্নয়ন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা।।সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর,বিশিষ্টবিস্তারিত…
আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা থেকে পাইথালী পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কেরবিস্তারিত…


