সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা নতুন বাজারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলনা জাকির হোসাইন’র সভাপতিত্বে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা -২ আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক,জেলা জামায়াতের টিম সদস্যবিস্তারিত…

কেশবপুরে পরিত্রাণ এর উদ্যোগে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

সোহেল পারভেজ, কেশবপুর :: বর্ণবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক” দিবসটির এবারের প্রতিবাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ-২০২৫ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ মার্চ) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর উদ্যোগে ও বাংলাদেশ দলিত পরিষদের অংশগ্রহণে পৌরশহরের শহীদ দৌলত বিশ্বাস সড়কে ওই মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলার শাখার সভাপতি সুজন কুমার দাসের সভাপতিত্বে ও পরিত্রান এর প্রকল্প সমন্বয়কারী যোসেফ সরকারের সঞ্চালনায় বক্তৃতা করেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর উপজেলা প্রেসক্লাবেরবিস্তারিত…

বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারে তিনজনসহ নিহত ৫

ডেস্ক নিউজ :: পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে মুলাডুলি ইউনিয়নের বহরপুর এলাকার মল্লিক অ্যাগ্রো ফুড প্রোডাক্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে ঈশ্বরদী শহর থেকে দাশুড়িয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও পাবনা থেকে ঈশ্বরদীগামী ভলকা পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজনেরবিস্তারিত…

কালিগঞ্জে জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। ঠিক কবে, কখন নির্বাচন হবে তা নিয়ে ধোয়াশা থাকলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে, সাতক্ষীরা-৪ (সংসদীয় আসন-১০৮) আসনের ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়ার রংধনু কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সংসদীয় আসনটির সকল ভোট কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্টদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতেবিস্তারিত…

ফিলিস্তিনিদের স্বাধীনতা ও নিরাপত্তা চাই

ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জন্য বিক্ষোভ ও সংহতি সমাবেশ

নিজস্ব সংবাদদাতা :: ইসরাইল কর্তৃক মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত ফিলিস্তিনের গাজার উপরে নির্মমভাবে বোমা নিক্ষেপ, নারী ও শিশু হত্যা সহ নিষ্ঠুর গণহত্যার প্রতিবাদে ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশন ও তৌহিদী জনতার আয়োজনে আজ শুক্রবার এক সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে আপামর জনসাধারণকে উপস্থিত থাকার জন্য ইয়াং মুসলিম জেনারেশনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিল ঝাউডাঙ্গা বলফিল্ড জামে মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে শুরু হবে এবং ঝাউডাঙ্গা বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করবে। সমগ্র অনুষ্ঠানে আপনি বিশেষভাবে আমন্ত্রিত। আশা করব ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতাবিস্তারিত…

কলারোয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

কামরুল হাসান :: কলারোয়া প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) কলারোয়া পৌর মিলনায়তনে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও সক্রিয় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে এর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ইফতারপূর্ব দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন। কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতারপূর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রেসবিস্তারিত…

সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

এসএম আব্দুল্লাহ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে শহরের আল বারাকা পিৎজা মিলানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, শহর জামায়তের আমীর মো.জাহিদুল ইসলাম বকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসেরবিস্তারিত…

অনুমতির আগেই সুন্দরবনের মধু হচ্ছে লাপাত্তা 

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি ::  আগামী ১ এপ্রিল থেকে মৌয়ালদের মধু আহরণের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেবে বন বিভাগ। বৈধঅনুমতির আগেই জেলের বেশে কিছু অসাধু ব্যক্তি বনে ঢুকে অপরিণত চাককেটে মধু সংগ্রহ করছেন। এতে পূর্ণ মৌসুমে কাঙ্খিত মধু না পাওয়ার আশঙ্কায় পড়েছেন সুন্দরবনের মৌয়ালরা। পশ্চিম অভয়ারণ্য এলাকাগুলোতে মাছ ও কাঁকড়া সুন্দরবনের চলছে হরিবোল ধরা জেলেদের পাশ নিয়ে ও অবৈধভাবে প্রবেশ করে নিয়মিত হরিন শিকারের পাশাপাশি বর্তমানে ব্যাপকভাবে চুরি করে মধু কেটে নিয়ে আসা হচ্ছে। বন বিভাগের তেমন কোন তৎপরতা নেই বললেই চলে। সরেজমিনে সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরে দেখাবিস্তারিত…

কয়রায় জামায়াতের ইফতার মাহফিল

কয়রা(খুলনা)প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার আয়োজনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৫ টায কপোতাক্ষ কলেজ মিলনায়তনে  এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান। কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ এর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা রফিকুল ইসলাম,উপজেলাবিস্তারিত…

কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন ফারুক

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জি এম আল ফারুক। আশাশুনি প্রেসক্লাবের সভাপতি, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারী ও মানবাধিকার উন্নয়ন কমিশন এর উপজেলা সভাপতি জি.এম আল ফারুককে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান মালা ২০২৪ এর প্রবিধান ৬৪ এর উপ—প্রবিধান (১) এর অধীনে সভাপতি হিসাবে মনোমোদন দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত ২৯/০৩/২০২৫ তারিখের এক পত্রে জিএম আল ফারুককেবিস্তারিত…