ঈদ উপলক্ষে স্যামসাং স্মার্টফোনে দুর্দান্ত মূল্যছাড়

ঢাকা, ২৩ মার্চ, ২০২৫:: আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে স্যামসাং। দুর্দান্ত এ অফারের আওতায় স্যামসাংয়ের এস সিরিজ থেকে শুরু করে এ সিরিজের বিভিন্ন স্মার্টফোন ক্রয়ে ক্রেতারা উপভোগ করবেন বিশাল মূল্যছাড়। সীমিত সময়ের জন্য চলা এই অফারের মাধ্যমে ক্রেতারা এখন স্যামসাং গ্যালাক্সি এ১৬ ফাইভজি থেকে শুরু করে স্যামসাং গ্যালাক্সি এস২৫ ফাইভজি আল্ট্রার মতো জনপ্রিয় মডেলগুলো কেনার ক্ষেত্রে ২,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৭,২০০ টাকা পর্যন্ত মূল্যছাড় সুবিধা পাবেন। যারা নতুন স্মার্টফোন কেনা বা পুরানো ফোন আপগ্রেড করার কথা ভাবছেন, স্যামসাংয়ের ঈদ অফারে তারা কিনতে পারেন তাদের পছন্দের স্মার্টফোন।বিস্তারিত…

সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষল কেন্দ্রে এই ইফতার মাহফিল অনুষ্টিত হয়। সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সভাপতি প্রকৌশলী আবুল কাসেমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অস্যখ্য অগনিত মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। স্মরণকালের সেরা উপস্থিতিতে অনুষ্ঠিত এবারের ইফতার অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো: রেজাউল হক রেজা। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী সৈয়দ দীদার বখত, সমাজকল‍্যাণ মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা ও পরিবারবিস্তারিত…

চট্টগ্রামে কোটি টাকার ভারতীয় সিগারেট জব্দ, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক :: ট্টগ্রামের হাটহাজারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৬ হাজার ৩৮০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। এ সময় একটি পিকআপসহ দুইজনকে গ্রেফতার করা হয়। আজ রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আমান বাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। অভিযানে ৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬৩৮০ কার্টন) ওরিস ও মন্ড ব্র্যান্ডের ভারতীয় সিগারেট জব্দ করা হয়। গ্রেপ্তারা হলেন মো. শওকত আকবর (৩৪) ও পিকআপ চালক মো. বাদশা (২৬)। তারা দুজনই রাঙ্গামাটি জেলার কোতোয়ালির বাসিন্দা।বিস্তারিত…

ঝাউডাঙ্গা বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠান

এসএম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২২ মার্চ) সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা সদর থানা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, বক্তব্য রাখেন সদর বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট নূরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুে আলম সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মবিস্তারিত…

আশাশুনিতে যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।সাতক্ষীরার আশাশুনিতে যুবকদের সম্মানে”রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক”আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে উপজেলা যুব বিভাগের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন সভাপতি ডাঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী সাইফুল্লাহ আমিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েব আমীর মাওঃ নুরুল আফছার মোর্তাজা,সহ-সেক্রেটারী ও উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান,অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুুস,আশাশুনি প্রেসক্লাবেরবিস্তারিত…

আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ২নং বুধহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

ডেস্ক নিউজ :: আশাশুনি থানা পুলিশর বিশেষ অভিযানে নিয়মিত মামলায় আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ২নং বুধহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গ্রেফতার আশাশুনি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে অদ্য ২২/০৩/২০২৫ খ্রিঃ তারিখে আশাশুনি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশ পদির্শক (তদন্ত) জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, এসআই (নিঃ) মোঃ সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স সহ মামলা নং-২০(৭)২৪ ও মামলা নং-১১(১০)২৪ এর আসামী আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ২নং বুধহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ, ব, ম, মোছাদ্দেক (৬৭), পিতা-মৃত মঈন উদ্দীন আহম্মেদ, মাতা-মৃত সুফিয়া আহম্মেদ, সাং-দক্ষিন চাঁপড়া, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাকে থানাবিস্তারিত…

সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শাহ জাহান আলী মিটন :: সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার আয়োজনে শনিবার (২২ মার্চ) সকাল ১১ টায় কালেক্টরেট চত্বর হতে একটি র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড -১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, পানি উন্নয়ন বোর্ড -২ এর নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানিবিস্তারিত…

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঝাউডাঙ্গায় বিক্ষোভ মিছিল

এসএম আব্দুল্লাহ :: ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঝাউডাঙ্গায় ইয়াং মুসলিম জেনারেশন ও তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুমআ নামাজের পরে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড জামে মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে তৌহিদি জনতার ব্যানারে অংশগ্রহণ করে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ। মিছিলে শ্লোগান দেওয়া হয়, ফিলিস্তিনে হামলা কেনো জাতিসংঘ জবাব চাই, ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ন কেনো জাতিসংঘ জবাব চাই? বয়কট বয়কট ইসরাইল বয়কট। এসময় উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেন, বিএনপি নেতাবিস্তারিত…

কলারোয়ার হেলাতলায় ওলামা বিভাগের ইফতার মাহফিল

ডেস্ক নিউজ :: কলারোয়ার হেলাতলায় ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২১ মার্চ)দুপুর ৩:৩০ ঘটিকায় হেলাতলা ইউনিয়ন জামায়াত অফিস সংলগ্ন খলসী কেন্দ্রীয় জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হেলাতলা ইউনিয়ন জামায়াত আমীর মোঃ হযরত আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইমামুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও আলোচনা করেন বিশিষ্ট আলেম ও সাতক্ষীরা জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা ওমর আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃশাহাজান কবির,হেলাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃআবু তালেব সরদার,প্রমুখ।

ফিলিস্তিনে হামলা: সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা। শুক্রবার (২১ মার্চ) দুপুরে সাতক্ষীরা জেলা শহরের খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ইসলাম ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন। প্রধান অতিথি বক্তব্যে সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন বলেন, ”যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদবিস্তারিত…