ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঝাউডাঙ্গায় বিক্ষোভ মিছিল
এসএম আব্দুল্লাহ :: ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঝাউডাঙ্গায় ইয়াং মুসলিম জেনারেশন ও তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুমআ নামাজের পরে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড জামে মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে তৌহিদি জনতার ব্যানারে অংশগ্রহণ করে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ।
মিছিলে শ্লোগান দেওয়া হয়, ফিলিস্তিনে হামলা কেনো জাতিসংঘ জবাব চাই, ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ন কেনো জাতিসংঘ জবাব চাই? বয়কট বয়কট ইসরাইল বয়কট।
এসময় উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেন, বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম, ইয়াং মুসলিম জেনারেশনের সভাপতি শরিফ মুস্তাফিজ বিল্লাহ, বিএনপি নেতা জামাল নাছের ডিউক, মোহাম্মদ আব্দুল হান্নান, মোঃ সাইফুল্লাহ, হাফেজ আবু মুছা, মাওঃ নূরুল বাশার, মাওঃ মহিদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা আক্তারুজ্জামান বাপ্পী, মোখলেছুর রহমান পলাশ, সাংবাদিক এসএম আব্দুল্লাহ প্রমূখ।
সম্পর্কিত সংবাদ
ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়িবিস্তারিত…
গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
এসএম আব্দুল্লাহ :: গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর)বিস্তারিত…


