যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩জন নিহত : বাসে আগুন

যশোর : যশোরের পুলেরহাট এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার দুই শিশুকন্যা নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের স্ত্রী এবং অপর এক পথচারী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে ঈদ উদযাপন শেষে শ্বশুরবাড়ি থেকে নিজেদের বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিহতরা হলেন- খুলনা জেলার মুজগুন্নী এলাকার বাসিন্দা রুবেল হোসেন (৩২) এবং তার দুই কন্যা সন্তান ঐশী (১০) ও তায়েবা (৪)। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন রুবেলের স্ত্রী জেসমিন (২৮) এবং যশোর সদরের কৃষ্ণবাটি এলাকার পথচারীবিস্তারিত…

আশাশুনির প্লাবিত এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার,ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদীর বিছটে ভেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবনে ক্ষতিগ্রস্ত এলাকা ও পানিবন্দি মানুষকে দেখতে ও ত্রাণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার। এসময় মানুষের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী। খুলনা নৌ অঞ্চলের কমান্ডারের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের বিছট ও কাকবাসিয়া এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে ১১ টি গ্রাম প্লাবিত হয়েছে।  ৪ হাজার ৫০০ বিঘা জমির ধান নষ্ট, ২১ হেক্টর জমির মৎস্য ঘের ক্ষতিগ্রস্থ ও বানভাসি মানুষ আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী পাউবো বাঁধে।বিস্তারিত…

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

এম এ আজিজ,নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে সিনিয়র একাদশ ১ গোলে জয়ী। আজ বৃহস্পতিবার কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে কলারোয়া বল্ডফিল্ড বয়েজ ফুটবল একাদশ সিনিয়র বনাম জুনিয়র একাদশ মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে সাজিদের দেয়া গোলে সিনিয়র একাদশ এগিয়ে যায়। নির্ধারিত সময়ে আর কোন দলই গোলের দেখা না পাওয়ায় ঐ এক গোলে সিনিয়র একাদশ জয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সিনিয়র একাদশের সাজিদ। ম্যাচে রেফারি ছিলেন মাসউদ পারভেজ মিলন, সহকারী রেফারি ছিলেন কামরুজ্জামান বাবু ও আনোয়ার হোসেন। খেলার উদ্বোধন করেন কলারোয়া সরকারিবিস্তারিত…

মিয়ানমারে যুদ্ধবিরতির ঘোষণা জান্তার

স্মরণকালের বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি ও বেঁচে যাওয়া লোকজনের বাঁচার মরিয়া চেষ্টার মাঝে মিয়ানমারে সাময়িক যুদ্ধিবিরতির ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। ভূমিকম্পে বিপর্যস্ত দেশটিতে ত্রাণ সহায়তা ও উদ্ধার প্রচেষ্টা জোরদার করার লক্ষ্যে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে জান্তা। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে দেশজুড়ে বিদ্রোহীদের সঙ্গে জান্তার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার তথ্য জানানো হয়েছে। এএফপি বলেছে, গত শুক্রবারের ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প মিয়ানমারজুড়ে হাজার হাজার ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এই ভূমিকম্পে প্রায় ৩ হাজার মানুষ নিহত ও হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দেশটির সামরিক সরকার বলেছে,বিস্তারিত…

আশাশুনিতে খোলপেটুয়া নদীর ভাঙনরোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,সাতক্ষীরা।। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট খোলপেটুয়া নদীর ভাঙ্গন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) বেলা ১১টায় বিছট সরকারি প্রাথমিকবিদ্যালয়ের পাশে নদীর বেড়ীবাধ ভাঙ্গনের পাশ্ব রস্তার উপর স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথে’র আয়োজনে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ নূরুন্নবীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় ৪ দফার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব বিল্লাহ,শিক্ষা বিষয়ক সম্পাদক রমজান আলী, উপদেষ্টা শাহাবুদ্দিন হোসেন,মোহাম্মদ বাকী বিল্লাহ, কবি ও সাহিত্যিক হেলাল উদ্দিন,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দেলোয়ার হোসাইন প্রমুখ। মানববন্ধনেবিস্তারিত…

আশাশুনিতে বিষাক্ত মদ্যপানে স্বেচ্ছাসেবক দল নেতা সহ ২ যুবকের মৃত্যু।। অসুস্থ-৯ জন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা)।। সাতক্ষীরার আশাশুনিতে বিষাক্ত মদ্যপানে স্বেচ্ছাসেবক দল নেতা সহ ২ যুবকের মৃত্যু হয়েছে।নিহত দুই যুবক হলেন জাকির হোসেন টিটু ও নাজমুল গাজী। তারা উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেতুলিয়া গ্রামের জাফর আলী খাঁ ও সোহরাব গাজীর ছেলে। একই ঘটনায় মারাত্মক অসুস্থ অবস্থায় আরও ৯ যুবককে উপজেলা ও জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ফারুক ও ইমরান নামে আরও দুই যুবকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। মঙ্গলবার(১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন টিটু ও নাজমুলের মৃত্যু হয়। এর আগে ঈদের দিন সন্ধ্যায়বিস্তারিত…

চট্টগ্রামে বাস-মাইক্রোর সংঘর্ষে নিহত ১০

চট্টগ্রামের লোহাগড়ায় রিলাক্স পরিবহন-মাইক্রোবাস বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাচঁ জন। ঘটনাস্থলে মারা যান মাইক্রোবাসের ৭ যাত্রী। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন মারা যান বলে জানা গেছে। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ৭ জন পুরুষ। হতাহতের পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে সবাই কুষ্টিয়ার বলে জানা গেছে। বুধবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ার বন রেন্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসেরবিস্তারিত…

সাতক্ষীরা জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত:

আবু সাইদ বিশ্বাস ::  যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ সোমবার সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামের দায়িত্ব পালন করেন সুলতানপুর বড় বাজার মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল আলেক। ঈদের জামাতে সাতক্ষীরা জেলা প্রশাসক মুহাঃ মোস্তাক আহম্মেদ, পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, ঈদগা মাঠ কমিটির সেক্রেটারী ডা.আবুল কালাম বাবলাসহ রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নামাজে অংশগ্রহণ করেন। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষেবিস্তারিত…

যশোরের শার্শায় মাদক ব্যবসার জেরে যুবককে পিটিয়ে হত্যা

বেনাপোল প্রতিনিধি :  যশোরের শার্শায় মাদক ব্যবসার জেরে জামাল হোসেন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত ১০ টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের ইট ভাটার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে শার্শা থানা পুলিশ। নিহত জামাল হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে। এঘটনায় হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে স্থানীয়দের সহযোগীতায় জাহিদ হাসান নামে এক জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার বালুন্ডা টু সেতাই সড়কের গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের ইট ভাটার পাশে একটি এ্যাপাসি ফোরভি কালো রংয়ের মোটরসাইকেল ও একটি মরদেহ পড়ে আছেবিস্তারিত…

শার্শায় ঈদের নামাজের সময় পরিবর্তন নিয়ে সংঘর্ষে ৩জন আহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময় পরিবর্তন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩জন আহত হয়েছেন। সোমবার সকালে শার্শা উপজেলার সদর ইউনিয়নের বেড়ি-নারায়নপুর গ্রামে ঈদগাহে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগাহ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ঈদের নামাজের সময় ১০ মিনিট বাড়ানোর প্রস্তাব দেন। এ বিষয়ে ক্যাশিয়ার আব্দুর রশিদ ইমাম সাহেবের সঙ্গে আলোচনা করলে, তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ বাধে। সংঘর্ষে একই গ্রামের মোখলেস (৫২), আজিজ (৪০) ও আলিম (৩৫) দেশীয় অস্ত্র নিয়ে রশিদ ওবিস্তারিত…