চট্টগ্রামে বাস-মাইক্রোর সংঘর্ষে নিহত ১০

চট্টগ্রামের লোহাগড়ায় রিলাক্স পরিবহন-মাইক্রোবাস বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাচঁ জন। ঘটনাস্থলে মারা যান মাইক্রোবাসের ৭ যাত্রী। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন মারা যান বলে জানা গেছে।

নিহতদের মধ্যে ৩ জন নারী ও ৭ জন পুরুষ। হতাহতের পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে সবাই কুষ্টিয়ার বলে জানা গেছে।

বুধবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ার বন রেন্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। লোহাগড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে।






সম্পর্কিত সংবাদ

  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল