আশাশুনির প্লাবিত এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার,ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদীর বিছটে ভেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবনে ক্ষতিগ্রস্ত এলাকা ও পানিবন্দি মানুষকে দেখতে ও ত্রাণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার। এসময় মানুষের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী। খুলনা নৌ অঞ্চলের কমান্ডারের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের বিছট ও কাকবাসিয়া এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে ১১ টি গ্রাম প্লাবিত হয়েছে। ৪ হাজার ৫০০ বিঘা জমির ধান নষ্ট, ২১ হেক্টর জমির মৎস্য ঘের ক্ষতিগ্রস্থ ও বানভাসি মানুষ আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী পাউবো বাঁধে। মানুষ পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবন যাপন করছে।বেড়িবাঁধ ভাঙ্গন প্লাবিত এলাকা পরিদর্শনকালে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করেন,খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার,বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ক্যান্টনমেন্ট কর্নেল নাবিদ। এ সময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়,জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,নায়েবে আমীর শেখ নুরুল হুদা,সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান,সহ সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম,সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী হাফেজ মাওঃ মুহাদ্দিস রবিউল বাশার, পাউবো বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন,আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস,প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী,উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মোর্তজা,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, সহ সেক্রেটারী শাহ অহিদুজ্জামান শাহিন,প্রভাষক শাহজাহান,সমাজ কল্যান সম্পাদক মাওঃ রিয়াছাত আলী,জামায়াত নেতা জজ কোর্টের এপিপি এ্যাড.শহিদুল ইসলাম,মাওঃ আতাউর রহমান,এবিএম আলমগীর পিন্টু,আনুলিয়া জামায়াতের আমীর মাওঃ হারুন অর রশীদ,সেক্রেটারী মাওঃ আঃ রশিদ,খাজরা জামায়াতের সেক্রেটারী মাওঃ আঃ রশিদ,মাওঃ আঃ কাদের,মাস্টার আবু দাউদ,মনিরুজ্জামান নয়ন, সিপিপির আঃ জলিল,হাফেজ আব্দুল্লাহ,আঃ হাই প্রমুখ উপস্থিত
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে (Startup, Science Project and Innovation Ideaবিস্তারিত…
বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার প্রতাপনর ইউনিয়নের চাকলায় কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে আরিফ হাসানবিস্তারিত…


