শ্যামনগরে পুকুর থেকে আবারও ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ মঙ্গলবার সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগরের নকিপুর গ্রামের বিল্লাল গাজীর পুকুর থেকে বস্তাবন্দীকৃত ৩৪টি হাসুয়া ও ৪টি রামদা সহ সর্বমোট ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। গত রবিবারেও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে উপজেলার একই গ্রামের সাবের মিস্ত্রির বাড়ি সংলগ্ন পুকুর থেকে ৩৬ টি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছিল। শ্যামনগর থানার অফিসার ইনর্চাজ হুমায়ুর কবির মোল্লা বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিল্লাল গাজীর পুকুরে অনুসন্ধান করেছি। অনুসন্ধানের এক পর্যায়ে বস্তাভর্তি দেশীয় অস্ত্র গুলোবিস্তারিত…

কালিগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি। আগামী ১০ মে কালিগঞ্জ উপজেলার সামাদ স্মৃতি ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে আজ ২১ এপ্রিল সন্ধ্যা ০৭ টায় উপজেলা জামায়াত অফিসে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামা য়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সন্মানিত সেক্রেটারি জননেতা মাওলানা আজিজুর রহমান। উপজেলার কর্মপরিষদ, শুরা সদস্য ও ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারিদের উপস্থিতিতে বৈঠকে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক হিসেবেবিস্তারিত…

সাতক্ষীরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি::’স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ স্লোগানে সাতক্ষীরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন্নাহার। জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সুমনা শারমিন এর সঞ্চালনায়বিস্তারিত…

বসত ঘর থেকে কালাচ সাপের দুইশত পিস বাচ্চাসহ শতাধিক ডিম পাওয়া গেছে

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরার সদর উপজেলার বসত ঘর থেকে দুইশত পিস ডিমসহ কালাচ সাপ পাওয়া গেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের জাহানাজ গ্রামের মোখলেছুর রহমানের বসতঘরে এগুলো পাওয়া যায়। এদিকে গত সোমবার (২১ এপ্রিল) সকালের দিকে কয়েকটা সাপের বাচ্চাকে চলাচল করতে দেখে আজ দুপুরের দিকে মোখলেছুর রহমান সাপুড়ি রফিকুলের সহযোগিতায় সেগুলো মেরে ফেলে ধ্বংস করে।আর কিছু ডিম সাপুড়ি রফিকুলের হেফাজতে রাখা হয়েছে। বাড়ির মালিক মোখলেছুর রহমান জানান, সাপের বাচ্চাগুলো হয়তো ঘরের মধ্যে কোথাও যাচ্ছিল। এ সন্দেহ থেকে মঙ্গলবার দুপুরে তিনি সাপুড়ি রফিকুলের সহায়তায় দুইশত পিস বাচ্চাসহবিস্তারিত…

চারদিনের সফরে কাতার গেলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দিয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন তিনি। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে বাসসকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজাদ মজুমদার বলেন, সামিটে অংশ নেয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় ‘আর্থনা সামিট’-এ কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতেবিস্তারিত…

এটিএম আজহারের আপিল শুনানি আজ

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। তার আইনজীবী শিশির মনির জানিয়েছেন, এটিএম আজহারুল ইসলামের মামলার সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রধান বিচারপতির আদালতে মঙ্গলবার (২২ এপ্রিল) শুনানির জন্য উপস্থাপন করা হবে। আশা করি দ্রুতই নিষ্পত্তি হবে ইনশাল্লাহ। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা-হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের বিরুদ্ধে। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরবিস্তারিত…

সাতক্ষীরার বুধহাটায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে। হাজীডাঙ্গা গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে সাবের উদ্দিন সরদার প্রায় ২ বিঘা জমির পুকুরে মাছ চাষ করেন। সাবেরের ছেলে কবিরুল ইসলাম জানান, পুকুরটি খনন করে আমি কয়েক বছর মাছ চাষ করে আসছি। এবছর পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্প, গ্লাসকার্প, ব্লাড কার্প, ভেটকিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে কয়েক লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়েবিস্তারিত…

যুব-নেতৃত্বে জলবায়ূর ক্ষয়-ক্ষতি নিরসনে স্থানীয় বাজেটে অর্ন্তভুক্তকরণ বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি::সাতক্ষীরায় যুব-নেতৃত্বে জলবায়ূর ক্ষয়-ক্ষতি নিরসনে স্থানীয় বাজেটে অর্ন্তভুক্তকরণ বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব-নেতৃত্বে স্থানীয় বাজেটে জলবায়ূ অভিযোজন, প্রশোমন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরীতে বরাদ্দে শিরোনাম অর্ন্তভুক্ত করার বিষয়ে সরকারী কর্মকর্তা, স্থানীয় সরকার ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভায় অনুষ্ঠিত হয়। সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষবিস্তারিত…

ছাত্রদল কর্মী পারভেজ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে সৈয়দপুরে ছাত্রদলের মানববন্ধন

সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি : জুলাই আগষ্ট আন্দোলনে অকুতোভয় সৈনিক প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সৈয়দপুর সরকারি কলেজ, কামারপুকুর ডিগ্রী কলেজ, হাজারীহাট স্কুল এন্ড কলেজ, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজ, মকবুল হোসেন ট্রাস্ট বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, কিশোরগঞ্জ সরকারি কলেজে ওই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে ছাত্রবিস্তারিত…

সাতক্ষীরা পলিটেকনিক ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ :: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সাতক্ষীরা সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা পলিটেকনিকের সামনের প্রধান সড়কে পলিটেকনিক ছাত্রদলের (নির্বাচিত) আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মো: শাহেদ হাসান। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাবেক যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী জুলাইবিস্তারিত…