কালিগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি। আগামী ১০ মে কালিগঞ্জ উপজেলার সামাদ স্মৃতি ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে আজ ২১ এপ্রিল সন্ধ্যা ০৭ টায় উপজেলা জামায়াত অফিসে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামা য়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সন্মানিত সেক্রেটারি জননেতা মাওলানা আজিজুর রহমান। উপজেলার কর্মপরিষদ, শুরা সদস্য ও ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারিদের উপস্থিতিতে বৈঠকে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক হিসেবে উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী ও সদস্য সচিব হিসাবে উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের নাম সকলের সম্মতিতে ঘোষণা করেন সন্মানিত প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান। এ সময় তিনি সম্মেলন বাস্তবায়নের জন্য জরুরী দিক নির্দেশনা প্রদান করেন।
সম্পর্কিত সংবাদ
চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
সাতক্ষীরার কলারোয়ায় ৮ মাস আগে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ কেড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কলারোয়াবিস্তারিত…
কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণে– জেলা প্রশাসক
কামরুল হাসান।। কলারোয়ায় “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়”-এর আওতায় কিশোরীবিস্তারিত…


