সাতক্ষীরার বুধহাটায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
হাজীডাঙ্গা গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে সাবের উদ্দিন সরদার প্রায় ২ বিঘা জমির পুকুরে মাছ চাষ করেন। সাবেরের ছেলে কবিরুল ইসলাম জানান, পুকুরটি খনন করে আমি কয়েক বছর মাছ চাষ করে আসছি। এবছর পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্প, গ্লাসকার্প, ব্লাড কার্প, ভেটকিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে কয়েক লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। কিন্তু পবিত্র ঈদুল ফিতরের দিন কে বা কারা সামান্য বিষ প্রয়োগ করলে কিছু মাছ মারা যায়। পুনরায় গত ২০ এপ্রিল রাতে পুনরায় বিষ প্রয়োগ করা হলে অনুমান ৩ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে। সোমবার ফজরের নামাজের পর পুকুরে গিয়ে দেখি মাছ মরে ভেসে উঠছে। সকালে পুকুরের ২ টি বিষের বোতল পড়ে থাকতে দেখি। আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য শত্রুরা এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি জানান।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২