বড়খামার জামে মসজিদ পরিদর্শনে জেলা জামায়াতের নেতৃবৃন্দ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরা সদর ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়খামার জামে মসজিদ পরিদর্শন করেছে সাতক্ষীরা জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
শুক্রবার (১১ জুলাই) জুম্মা নামাজের পূর্বে জেলা জামায়াতের নেতৃবৃন্দ বড়খামার জামে মসজিদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে। এরপর আগত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নসিহত পেশ এবং মসজিদে জু্ম্মার নামায আদায় করেন।
বড়খামার মসজিদের খতিব ও সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুরের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি আজিজুর রহমান, সদর উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি আনিছুর রহমান, মসজিদের সভাপতি আঃ গফ্ফারসহ মসজিদ সংশ্লিষ্ট ও গণ্যমান্য দেড় শতাধিক লোক উপস্থিত ছিলেন।
এসময় জেলা জামায়াতের আমীর মসজিদ কমিটির কার্যক্রম আরও বেগবান করতে মহান আল্লাহর দরবারের দোয়া করে। পাশাপাশি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পরামর্শ দেন।
সম্পর্কিত সংবাদ
প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
ডেস্ক নিউজ :: সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ প্রিন্সিপালবিস্তারিত…
সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
ডেস্ক নিউজ :: জাতীয় সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াত এমপি হাফেজ রবিউলবিস্তারিত…


