কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার
এম এ আজিজ নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ইলিশপুর গ্রামের ইটভাটার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইজিবাইক চালক হাসান আলী (৫০)। যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের মৃতঃ সিরাজুল (নেদু) সরদারের জামাতা।
নিহতের (চাচাত)শ্বশুর আজহার সরদার জানান, হাসান আলীর বাড়ী কুষ্টিয়া। সে প্রায় ৪০বছর যাবত শ্বশুরালয়ের পাশেই বসবাস করে। তার ১ ছেলে ৩ মেয়ে আছে। সে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করত। গতকাল থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে কলারোয়া থানা পুলিশ ফোন করে জানান,তার লাশ পাওয়া গেছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিরা হাসান আলীর ইজিবাইকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় তাকে হত্যা করে ফেলে গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার তিন
কামরুল হাসান।। কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন আসামি গ্রেফতারবিস্তারিত…
কলারোয়ায় পুলিশি অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেফতার ১
কামরুল হাসান।। কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল মাদকদ্রব্য (Eskuf) উদ্ধার এবং মাদক মামলারবিস্তারিত…


