শ্যামনগরে পুকুর থেকে বস্তাভর্তি হাসুয়া উদ্ধার

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর গ্রামের সাবের মিস্ত্রির বাড়ি সংলগ্ন পুকুর থেকে ৩৪টি হাসুয়া উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ।
রবিবার সকাল ১১ টায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সাবের মিস্ত্রির বাড়ি সংলগ্ন পুকুরে অভিযান চালিয়ে হাসুয়াগুলো উদ্ধার হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুর থেকে বস্তাভর্তি ৩৪পিস দেশিয় অস্ত্র হাসুয়া উদ্ধার করা হয়। পরিত্যক্ত ঐ পুকুরে হাসুয়াগুলো কে বা কারা রেখেছিল সে তথ্য উদঘাটনের অনুসন্ধান চলছে। জানতে পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ