সৈয়দপুরে দুইজন প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের দুইজন প্রধান শিক্ষককে অবসর ও বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকালে সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামে পক্ষ থেকে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের আল-ফারুক একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বানুকে বদলিজনিত এবং সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মহসিন আলীকে অবসরজনিত সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী। খাালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সানফ্লাওয়ার স্কুল এন্ড অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, আইসঢাল খিয়ারপাড়া আলিম এন্ড ভোকেশনাল মাদ্রাসার অধ্যক্ষ মো. আফজাল বিন- নাজির,
শ্বাষকান্দর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ্ সরকার, চওড়া মাধ্যমিক বিদ্যালয়ের মো. ফজলুল হক, সৈয়দপুর রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম প্রমুখ।
শেষে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী অতিথিদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সদস্য উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
  • বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক
  • কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত ৩
  • বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ