কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
কামরুল হাসান।। কলারোয়া জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, রেফারি এবং কৃতি খেলোয়াড়দের সন্মানে চা-চক্র ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিকাল ৫টার দিকে জামায়াতে ইসলামীর নিজস্ব অডিটোরিয়ামে যুব ও ক্রীড়া বিভাগের উপজেলার সভাপতি মুহাম্মদ শামসুল ইসলাম বুলবুলের সভাপতিত্ত্বে ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শহিদুল ইসলাম। কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম, প্রাক্তণ জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মো. আব্দুর রহিম বাবু, মো. আব্দুল হামিদ, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিম লাবলু, বিশিষ্ট ধারাভাষ্যকার সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ, ক্রিকেট কোচ নাজমুল হাসনাঈন মিলন, ফুটবল রেফারি জি,এম, মাসউদ পারভেজ মিলন, কামরুজ্জামান বাবু, সাজেদুল করিম তপু, সাবেক কৃতি ফুটবলার জাহিদুর রহমান খান চৌধুরী সহ জেলা টিমের ৪ জন ক্রিকেট খেলোয়াড় ও সুধীজন উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ক্রীড়া ব্যক্তিত্বদের সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়া অনুষ্ঠানে জুলাই স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ম্যান অব দ্যা ম্যাচ, সেরা খেলোয়াড়দেরও পুরষ্কার দেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
কামরুল হাসান।। দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং মশাবাহিত অন্যান্য রোগবিস্তারিত…
কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
কামরুল হাসান।।সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেবিস্তারিত…


