জুটি বাঁধছেন রোহিত-যীশু
টলিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত বলিউডেও নজর কেড়েছেন। সেই সঙ্গে তার অভিনয় দক্ষতায় প্রশংসা কুড়িয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। দীর্ঘ অভিনয় জীবনে কাজ করেছেন প্রখ্যাত পরিচালকের সঙ্গে।
বাংলা নতুন বছরের প্রথম দিন যীশু ও সৌরভ সেন ঘোষণা করেছিলেন নতুন প্রযোজনা সংস্থার ‘হোয়াই সো সিরিয়াস’-এর নাম। ইতিমধ্যে এ প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন পরিচালক মহেশ ভাটও। শুধু বাংলা নয়, এই প্রযোজনা সংস্থা কাজ করবে সর্বভারতীয় স্তরেও।
জানা গেছে পরিচালক রোহিত শেঠির সঙ্গে হাত মেলাচ্ছেন যীশু। বলিউড পরিচলাকের প্রযোজনা সংস্থা ‘রোহিত শেঠি পিকচার্স’-এর সঙ্গে যুক্ত হতে চলেছে যীশুর নাম। এমনই ইঙ্গিত দিলেন
অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট শেয়ার করছেন অভিনেতা। যেখানে ‘রোহিত শেঠি পিকচার্স’-এর ব্যানারে যিশুর নাম লেখা রয়েছে। ওই পোস্টে অভিনেতা লিখেছেন,’বেস্ট অফ লাক’।
ছবিটি সামাজিকমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনরার ধারণা করছেন পরিচালক রোহিতের ছবিতে দেখা যাবে অভিনেতাকে। অ্যাকশন ঘরানার ছবিতে বরাবরই সাফল্য পেয়েছেন নির্মাতা। এবার তার ছবিতে নতুন সংযোজন যীশু সেনগুপ্ত। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি কেউই।
সম্পর্কিত সংবাদ
জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে প্রকাশ পেল তার নতুন সিনেমা ‘ফারজানা’-এর ফার্স্ট লুক পোস্টার।বিস্তারিত…
সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন
চিত্রনায়িকা পরীমনি মানেই অনুরাগীদের কাছে বাড়তি উন্মাদনা ও আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এবারের জন্মদিনের আয়োজনের শুরুটাবিস্তারিত…


