ডিসেম্বর, ২০২৪

 

লিডার্সের আয়োজনে সেবাদান কারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ

নিউজ ডেস্ক ::  বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউনডেশন (এমজেএফ) ও এম্বাসি অফ সুইডেন এর সহযোগিতায় কমিউনিটি ভিক্তিক সহনশীলতা ও নারীর ক্ষ্মতায়ন কর্মসূচী (ক্রিয়া) প্রকল্পের আওতায় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সংলাপ অনুষ্ঠিত হয় । সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে শ্যামনগর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।উক্ত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম । সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি বিষয়ক কর্মকর্তা ),মহিলা বিষয়ক কর্মকর্তা,কৃষি বিষয়ক কর্মকর্তা , প্রানি সম্পদ কর্মকর্তা , শিক্ষা কর্মকর্তা, উপজেলা তথ্য আপা ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অবসর প্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক সহবিস্তারিত…


সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :; জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে। বনের নদী-খালে মিঠা পানির প্রবাহ ক্রমশ কমে যাচ্ছে।এদিকে পলিমাটি জমে বনের বেশকিছু খাল ভরাট হয়ে গেছে। এতে করে সুন্দরবনের জীব বৈচিত্র হুমকির মধ্যে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, সুন্দরবনে অতিমাত্রায় লবণাক্ততায় সুন্দরী গাছ মরে যাচ্ছে, বন্যপ্রাণীরাও নানা রোগে আক্রান্ত হচ্ছে। এর ওপর অবাধে বন্যপ্রাণী শিকার ও নদী-খালে কীটনাশক ছিটিয়ে মাছ ধরার তৎপরতা তো রয়েছেই।সেই বিষযুক্ত মাছ খেয়ে মরছে পাখী যে কারনে সুন্দরবনে পাখী মরে সাবাড় হচ্ছে। এসব নানা কারণে সুন্দরবনের জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে। এ অবস্থায়বিস্তারিত…


কয়রায় শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক  মতবিনিময় সভা 

  কয়রা(খুলনা)প্রতিনিধি :: শিক্ষা বাজেট বিশেষ করে শিক্ষার জেন্ডার বাজেট বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর)  বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মালালা ফান্ডের সহযোগিতায় আশ্রয় ফাউন্ডেশন ও গনসাক্ষরতা অভিযান এই মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ  ও গনসাক্ষরতা অভিযানের উর্ধতন কর্মকর্তা মোঃ আবু রেজা। আশ্রয় ফাউন্ডেশনের প্রধান এডুকেশন ইউনিট বনশ্রী ভান্ডারীর পরিচালনায় এ উপলক্ষে আলোচনাবিস্তারিত…


নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যা

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থেমে থাকা পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ২২ (ডিসেম্বর) সকালে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে একটি পাতাল  (সাবওয়ে) ট্রেনে  এ ঘটনাটি ঘটে। ঘটনায় জড়িত এক ব্যক্তিকে  খুঁজছে নিউ ইয়র্ক পুলিশ। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)  জানায়, চলন্ত পাতাল ট্রেনে ঘুমন্ত নারীকে পুড়িয়ে হত্যায় জড়িত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছেন। যিনি একটি  থেমে থাকা পাতাল ট্রেনে ঘুমন্ত অবস্থায় থাকা এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত। এই ঘটনার সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে।বিস্তারিত…


যুক্তরাষ্ট্রের স্টামফোর্ড নগর ভবনে উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা

ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের স্টামফোর্ড নগর ভবনের সামনে উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা। গত সোমবার মহান বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় বাংলাদেশের লাল সবুজের পতাকা।  কানেকটিকাট অঙ্গরাজ্যের  কোন সরকারি ভবনের সামনে এর আগে কখনো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে জানা গেছে। সোমবার ( ১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে স্টামফোর্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কর্মীরা  নগর ভবনের সামনে পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করেন। এতে নেতৃত্ব দেন মোহাম্মদ মহিউদ্দিন হারুন। পতাকা উত্তোলন কর্মসূচিতে তাকে সহায়তা করেন যথাক্রমে- কমিউনিটি নেতা  নিজাম উদ্দিন, জাবের শফি, আবুল কালাম, ইমরান রহিম,বিস্তারিত…


শ্যামনগরে পুলিশের অভিযানে গাঁজাসহ শ্বাশুড়ি বউ আটক 

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ::  সাতক্ষীরার শ্যামনগরে গাঁজাসহ সুফিয়া খাতুন (৪৫) ও রোজিনা পারভীন (২৯) নামে দুই নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার নুরনগরের রামজীবনপুর গ্রাম থেকে ৪২৫ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। সম্পর্কে তারা শ্বাশুড়ি-বউ। আটক সুফিয়া খাতুন কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের নাটুয়ারবেড় গ্রামের বাসিন্দা এবং রোজিনা পারভীন নাঈম হোসেনের স্ত্রী। শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের বসতঘর তল্লাশি করে গাঁজা পায় এবং সেই মূহূর্তে তাদেরকে আটক করি।


রিয়াদুল জান্নাহ্ হিফ্য মাদরাসার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা

শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আল কুরআনের শিক্ষা আর মহানবীর (স:) আদর্শের বিকল্প নেই

খুলনা প্রতিনিধি ::খুলনা মহানগরীর সোনাডাঙ্গাস্থ রিয়াদুল জান্নাহ হিফ্যয মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আল কুরআনের শিক্ষা আর মহানবীর (স:) আদর্শই পারে শান্তিপুর্ণ সমাজ উপহার দিতে। বক্তারা বলেন, বিগত বছরগুলোতে তথাকথিত জঙ্গিবাদের সাথে ইসলামের সম্পর্কের যে অপপ্রচার চালানো হয়েছে সেটি প্রমাণিত হয়নি। বরং ধর্মীয় ও নৈতিক শিক্ষাই সকল প্রকার সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল এটিই প্রমাণিত। বক্তারা আরও বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটি অনৈসলামিক পথে নিয়ে যাওয়ার যে চক্রান্ত করা হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন তা’ থেকে এ জাতিকে রক্ষা করেছেন। বৃটিশরা শিক্ষাবিস্তারিত…


ছাত্র শিবিরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিদেক :: মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর দক্ষিণ থানা  শিবিরের উদ্যোগে ব্যাডমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ই ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা সদরের ০৬ নং ভোমরা ইউনিয়নের গয়েশপুরে ৭টি দলের অংশগ্রহণে এ খেলা অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে  ৬ নং ভোমরা ইউনিয়ন আমীর আনোয়ার কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। উক্ত খেলাটি পরিচালনা করেন সাতক্ষীরা সদর দক্ষিণ থানা সভাপতি সাইদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, হাফেজ ওমরবিস্তারিত…


সৈয়দপুরে বিআরইএল’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

 সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল) এর সৈয়দপুর কারখানা ও ওপেন লাইন শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) রাতে রেলওয়ে মূর্তজা মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন করা হয়। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ও বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলা সেক্রেটারি মনিরুল ইসলাম ও সৈয়দপুর উপজেলা সভাপতি আব্দুল মোমেন। সৈয়দপুর কারখানাবিস্তারিত…


কয়রায় অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রায় ১৫০ জন অসহায় ছিন্নমূল মানুষের মাঝে সুন্দরবন  লায়ন্স ক্লাবের উদ্যোগে শীত বস্ত্র ( কম্বল) বিতরন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর)  বিকাল ৩ টায় মহারাজপুর ইউনিয়নের সুতিবাজারে এই কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরনকালে উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামান, ইউপি সদস্য আবু সাঈদ মোল্যা, স্থানীয় সমাজসেবক মোঃ কামরুল ইসলাম মোল্যা, বাবলু সানা, মোঃ ফজলুল হক , হাবিবুর রহমান মোল্যা, ইব্রাহিম হোসেন, ইয়াছিন আলী, আঃ গফফার,শফিকুল গাইন প্রমুখ।