সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
সার্কের পুনরুজ্জীবনে আরো কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
নিউজ ডেস্ক :: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সোমবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন স্বার্থে আঞ্চলিক সংস্থা সার্ককে কার্যকর করতে সংস্থার সচিবালয়কে আরো নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘সার্ক একটি বিস্মৃত শব্দ। এটিকে পুনরুজ্জীবিত করতে পারলে এটি পুরো অঞ্চলের মানুষের কল্যাণ বয়ে আনবে।’ সার্কের মহাসচিব গোলাম সারওয়ার ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস এ মন্তব্য করেন। সেক্রেটারি জেনারেল সারওয়ার সার্কের বড় সমর্থক হওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলে, বহুপক্ষীয় সংস্থার পুনরুজ্জীবনের জন্য দক্ষিণ এশিয়ার নেতাদের কাছে তার সাম্প্রতিক আহ্বানে তারা উৎসাহিত হয়েছেন। তিনি বাংলাদেশের প্রধানবিস্তারিত…
শার্শার শিশু কন্যাকে বাঁচতে দিনমজুর বাবার আকুতি
বেনাপোল প্রতিনিধি :: মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। যশোরের শার্শায় তোহা খাতুন (১১) শিশু কন্যাকে বাঁচাতে দিনমুজুর বাবা আকুতি জানিয়েছেন। তার কন্যা বাঁচতে সমাজের বৃত্তবানদের নিকট সাহাজ্যের আবেদন জানিয়েছে। শিশু তোহার হার্ট ছিদ্্র হয়ে গেছে। গত ৬ বছর অসুস্থ্য থাকার পর ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার পরিক্ষা নিরিক্ষা করে বলেছে তোহা’র হার্ট ছিদ্র । এখনই অপারেশন করতে হবে। প্রয়োজন ৪ লক্ষ টাকা। অসুস্থ্য তোহা শার্শা উপজেলার বসতপুর গ্রামের দিন মুজুর মকবুল হোসেনের মেয়ে। তোহা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শেনীতে লেখা পড়া করে। তার অবস্থা এখন খুববিস্তারিত…
চাম্পাফুল বাজারে স্মার্ট বিজনেস গ্রুপের তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার সীমান্তবর্তী চাম্পাফুল কালিবাড়ি বাজারে স্মার্ট বিজনেস গ্রুপের তথ্যসেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ডিসেম্বর) দুপুর ১২টায় বাজারের নতুন তথ্য সেবা কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাওঃ আব্দুল বারীর সভাপতিত্বে ও স্মার্ট বিজনেস গ্রুপের পরিচালক হাফেজ মারুফ বিল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ ও সাবেক ছাত্রনেতা বেলাল হোসাইন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক আলহাজ্ব দেছের আলী, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, রুহুল আমিন মোড়ল প্রমুখ।বিস্তারিত…
আশাশুনিতে বিতর্কিত এসআই প্রহ্লাদের শাস্তির দাবীতে মানববন্ধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে মামলাবাজ, আওঢামীলীগের তাবেদার দুর্নীতিবাজ এসআই প্রহ্লাদ রায়ের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার সকাল ১০.৩০ টায় কুল্যার মোড়ে সড়কের উপর এ কর্মসূচি পালন করা হয়। কুল্যা গ্রামবাসী ও সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে কুল্যা-দরগাহপুর সড়কের উপর মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জামায়াতের কুল্যা ইউনিয়ন নায়েবে আমির মেহেদী হাসান, ভুক্তভোগী সিদ্দিক সরদার, নাসির সরদার, রফিকুল ইসলাম সাহাজী, মুক্তার আলী, স্বপন রায়, ভুবন রায়, ছবেদা খাতুন, শাহিনুর ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, এস আই প্রহ্লাদ কুল্যা গ্রামের তপন রায় এর ছেলে ওবিস্তারিত…


