চাম্পাফুল বাজারে স্মার্ট বিজনেস গ্রুপের তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার সীমান্তবর্তী চাম্পাফুল কালিবাড়ি বাজারে স্মার্ট বিজনেস গ্রুপের তথ্যসেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ডিসেম্বর) দুপুর ১২টায় বাজারের নতুন তথ্য সেবা কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাওঃ আব্দুল বারীর সভাপতিত্বে ও স্মার্ট বিজনেস গ্রুপের পরিচালক হাফেজ মারুফ বিল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার।
বিশেষ অতিথি ছিলেন আশাশুনি সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ ও সাবেক ছাত্রনেতা বেলাল হোসাইন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক আলহাজ্ব দেছের আলী, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, রুহুল আমিন মোড়ল প্রমুখ। তথ্য ও সেবা কেন্দ্র থেকে হজ্ব ও ওমরাহ, ব্লাড গ্রুপ, মেডিকেলসার্ভিস, এ্যাম্বুলেন্স, ট্রাভেলস্, বিআরটিএ, পরিবহনের অগ্রিম টিকিট বুকিংসহ বিভিন্ন বিষয়ে তথ্য ও সেবা পাওয়া যাবে।
« আশাশুনিতে বিতর্কিত এসআই প্রহ্লাদের শাস্তির দাবীতে মানববন্ধন (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) শার্শার শিশু কন্যাকে বাঁচতে দিনমজুর বাবার আকুতি »
সম্পর্কিত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশেবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…


