সেপ্টেম্বর, ২০২৪
কেশবপুরে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আয়োজনে ১ সেপ্টেম্বর রোববার সকালে দলীয় কার্যালয়ে বন্যা কবলিত এলাকায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ারবিস্তারিত…
বাংলাদেশে নয়া রাজনীতি বিনির্মাণে তারুণ্যের কম্পন
নিউজ ডেস্ক:;আন্তর্জাতিক ডেস্ক ::ছয় মাস আগেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার মসনদ অটুট ছিল। এ বছরের শুরুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সাংবাদিক, মানবাধিকার কর্মী, বিরোধী দলের সদস্য এবং ভিন্নমতকে রাজনৈতিকভাবে কারাবাস দিয়ে শেখ হাসিনা তার ক্রমবর্ধমান কর্তৃত্ববাদকে দীর্ঘ করার চেষ্টায় ছিলেন। কিন্তু হঠাৎ করেই জুলাই মাসে সে সমীকরণ উল্টো মোড় নিয়েছে। তীব্র ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে শেষ পর্যন্ত হাসিনার পতন নিশ্চিত হয়েছে। এতে হাসিনার টানা ১৫ বছরের ক্ষমতার অবসান হয় এবং তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। যদিও তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছাড়তেবিস্তারিত…
সড়কে শৃঙ্খলা নেই, যানজট আর ভোগান্তি
নিউজ ডেস্ক::অরাজক ঢাকার সড়ক। কোথাও কোনো শৃঙ্খলা নেই। বাস, রিকশা কিংবা পথচারী পারাপার। সব জায়গাই এলোমেলো অবস্থা। নেই কোনো নিয়ন্ত্রণ। এতে যানজট আর ভোগান্তির নগরীতে পরিণত হয়েছে ঢাকার সড়ক। ঢাকায় শৃঙ্খলা ফেরাতে চেষ্টা করেছিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা আর পরিবহন মালিক সমিতির বাধার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। মুখ থুবড়ে পড়ে বাস রুট রেশনালাইজেশন প্রকল্প। এই প্রকল্পের আওতায় রজাধানীর তিনটি রুটের ‘ঢাকা নগর পরিবহন’- এখন পুরোপুরি বন্ধ। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকায় সড়কে শৃঙ্খলা ফেরানোর বড় বাধা প্রভাবশালী বাসমালিকরা, যারা জড়িত ছিলেন বিদায়ী সরকারে দলীয় রাজনীতির সঙ্গে।বিস্তারিত…
শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে
নিউজ ডেস্ক::ডা. মো. বখতিয়ার ,১ সেপ্টেম্বর ২০২৪, রবিবার ক্যালসিয়াম একটি খনিজ যা প্রায়শই স্বাস্থ্যকর হাড় এবং দাঁতের সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, ক্যালসিয়াম রক্ত জমাট বাঁধতে, পেশিগুলোকে সংকোচন করতে এবং স্বাভাবিক হৃদযন্ত্রের ছন্দ এবং স্নায়ুর ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরের ক্যালসিয়ামের প্রায় ৯৯% হাড়ের মধ্যে সঞ্চিত থাকে এবং অবশিষ্ট ১% রক্ত, পেশি এবং অন্যান্য টিস্যুতে পাওয়া যায়। এই অত্যাবশ্যক দৈনিক কার্যগুলো সম্পাদন করার জন্য, শরীর রক্ত এবং টিস্যুতে স্থিতিশীল পরিমাণে ক্যালসিয়াম রাখতে কাজ করে। রক্তে ক্যালসিয়ামের মাত্রা খুব কম হলে, প্যারাথাইরয়েড হরমোন (চঞঐ) হাড়কে, রক্তপ্রবাহে ক্যালসিয়াম ছেড়ে দেয়ারবিস্তারিত…
‘ইন্ডিয়ান আইডল’-এ জাহিদ অন্তু
নিউজ ডেস্ক::দেশীয় রিয়্যালিটি শো ‘ইয়াংস্টার সিজন-২’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া জাহিদ অন্তু এবার পারফর্ম করবেন ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর নতুন সিজনে। এই শিল্পী নিজেই জানান, গেল মাসে ব্যক্তিগত কাজে কলকাতায় গিয়েছিলেন। সেখানেই জানতে পারেন ‘ইন্ডিয়ান আইডল’-এর নতুন সিজনের কথা। তিনি বলেন, আমি জানতাম ‘ইন্ডিয়ান আইডল’-এ ভারতীয়দের বাইরে কেউ অংশ নিতে পারে না। কিন্তু একজন প্রতিযোগীর কাছ থেকে জানতে পারি, নিয়ম মেনে অংশ নেয়া যায়। তাই চেষ্টা করি। গত ১৮ই জুলাই কলকাতার পিবি একাডেমিক স্কুল ভেন্যুতে বাছাই পর্বে অংশ নিই। একদিনে তিনটি পর্বে বেশ কিছু হিন্দি গান পারফর্ম করতে হয়েছেবিস্তারিত…
মধ্যরাতে ঢাকার রাজপথে বাঁধন-নওশাবারা
নিউজ ডেস্ক::ঠিক রাত ১১ টা ৫৯ মিনিটে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রা করেন সচেতন নারী সমাজের সদস্যরা। ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে এক হয়েছেন তারা। শুক্রবার ১৩ দফা দাবিতে ‘শেকল ভাঙার পদযাত্রা’ কর্মসূচি পালন করেছেন সচেতন নারীরা। এদিন রাত ১০টার পর থেকে জাতীয় জাদুঘরের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নারীরা একত্রিত হতে থাকেন। সেখান থেকে ফেস্টুন, ব্যানার ও মশাল জ্বালিয়ে পদযাত্রাটি শুরু হয়। এরপর তা সায়েন্সল্যাব, কলাবাগান ও আসাদ গেট হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হয়। এতে উপস্থিতবিস্তারিত…
‘১৫ বছর নিপীড়নের শিকার হয়েছি’
নিউজ ডেস্ক::এবার শিল্পীদের এমপি-মন্ত্রী হওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন দেশের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। তিনি রাজনৈতিক দল বিএনপি’র সমর্থক। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও বিগত সরকারের আমলে সেভাবে তেমন একটা গান গাওয়া কিংবা কোনো কনসার্টে অংশ নিতে পারেননি। অন্যদিকে অনেক শিল্পীই নানা সুবিধা পেয়েছেন। শুধু তাই নয়, হয়েছেন এমপি-মন্ত্রীও। সরকার পতনের পর ফের সরব হয়েছেন ন্যান্সি। এ বিষয়ে তিনি বলেন, আমাদের পূর্বের কিছু মানুষ এমপি-মন্ত্রী হওয়ার জন্য নির্লজ্জের মতো ছোটাছুটি করেছে। যোগ্যতা না থাকার পরও তারা নির্বাচন এলে নমিনেশন কিনতে দৌড় দিতো। এমনকি তাদের রাজনৈতিক জ্ঞান-প্রজ্ঞাও ঠিকমতো নেই। তাদের বাসনা একটাই,বিস্তারিত…
মিরাজ-লিটনের ফিফটি, জুটির রান ১০০ ছাড়ালো
নিউজ ডেস্ক::২৬ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশকে খাদের কিনারা থেকে উদ্ধার করলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। দুজনেই ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন, জুটিতে ১০০ রান পার হয়েছে। লাঞ্চের আগে মিরাজ-লিটনের প্রতিরোধ ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। এরপর মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস প্রতিরোধ গড়েছেন। ৪৯ রানের জুটি গড়ে লাঞ্চে গেলেন তারা।২৬ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের এবার ফিরলেন সাকিব আল হাসান। ২৬ রানে ৬ উইকেট হারালো বাংলাদেশ। মুশফিকও ফিরলেন, খাদের কিনারায় বাংলাদেশ বাংলাদেশের ব্যাটিং যেন তাসের ঘরের মতো ভেঙে পড়লো। ২৬ রানেই ফিরলেন ৫ ব্যাটার। মুশফিকুরবিস্তারিত…
যে কারণে চ্যাম্পিয়নস ট্রফির আগে হাথুরুকে বিদায় দেয়ার পক্ষে নন নান্নু
নিউজ ডেস্ক::বাংলাদেশ ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে। প্রথম সংবাদ সম্মেলনে তাকে ছাঁটাইয়ের ইঙ্গিত দেন নতুন সভাপতি ফারুক আহমেদ। তবে পরে বলেছেন পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের পর সিদ্ধান্ত নেবেন। এবার জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বললেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাথুরুকে বিদায় দেয়া ঠিক হবে না। হাথুরুর সঙ্গে ফারুক আহমেদের সম্পর্ক আগে থেকেই ভালো না। ২০১৬ সালে হাথুরুর সঙ্গে দ্বন্দ্বেই প্রধান নির্বাচকের পদ ছাড়েন ফারুক। সভাপতি হওয়ার কয়েকদিন আগেও হাথুরুর কঠোর সমালোচনা করেন তিনি। সাম্প্রতিক সময়ে হাথুরুকেন্দ্রিক নানা বিতর্কও রয়েছে।বিস্তারিত…
শরিফুলের চোট কতোটা গুরুতর
নিউজ ডেস্ক::রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে তাসকিন আহমেদ খেলবেন তা জানা গিয়েছিল আগের দিনই। তবে ধারণা করা হচ্ছিল তরুণ পেসার নাহিদ রানাকে বিশ্রামে দিয়ে একাদশে ফেরানো হবে তাসকিনকে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। তবে নাহিদ রানা নয়, ইনফর্ম পেসার শরিফুল ইসলামের বদলে একাদশে সুযোগ পেয়েছেন তিনি। প্রথম টেস্টে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। বাঁহাতি এ পেসার গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে বিপাকে ফেলেন স্বাগতিকদের। তাকে কেন একাদশের বাইরে রাখা হলো? বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন টস জয়ের পর শরিফুলের অনুপস্থিতি নিয়ে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সে কুঁচকিতে হালকা চোট পেয়েছে। তার জায়গায়বিস্তারিত…


