সেপ্টেম্বর, ২০২৪
মিরাজের স্পিন ঘূর্ণিতে ২৭৪ রানে অলআউট পাকিস্তান
নিউজ ডেস্ক::রাওয়ালপিণ্ডিতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। অফ স্পিন ঘূর্ণিতে একাই ৫ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৩ উইকেট পেয়েছেন এক বছরের বেশি সময় পর টেস্ট দলে ফেরা ডানহাতি পেসার তাসকিন আহমেদ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে দুই ওভারে বিনা উইকেটে ১০ রান করেছে বাংলাদেশ। এর আগে প্রথম দিন বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর গতকাল রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। চোটের কারণে এদিন শরিফুল ইসলামের জায়গায় একাদশে ফেরেন তাসকিন আহমেদ। ১৪বিস্তারিত…
রাফিনহোর হ্যাটট্রিক, বার্সার গোল উৎসব
নিউজ ডেস্ক::ম্যাচের শুরু থেকেই দাপুটে খেলা বার্সেলোনা যেন দিন গোল উৎসবে মেতেছিল। দারুণ এক হ্যাটট্রিক করলেন রাফিনিয়হো। তাতে রিয়াল ভায়োদলিদের বিপক্ষে বড় জয় পেলো কাতালান ক্লাবটি। আজ ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে লা লিগার ম্যাচে ম্যাচটি ৭-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া বার্সেলোনা বিরতির পর জালের দেখা পায় আরও চারবার। রাফিনিয়হো তিনটি আর একটি করে গোল করেন রবার্ট লেভানডোভস্কি, জুল কুন্দে, দানি ওলমো ও ফেরান তোরেস। এ নিয়ে এবার লা লিগায় ৪ ম্যাচের সবকটিই জিতলো হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এর আগে টানা ৩ ম্যাচ ২-১ ব্যবধান জিতেছেবিস্তারিত…
২৬ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের
নিউজ ডেস্ক::এবার ফিরলেন সাকিব আল হাসান। ২৬ রানে ৬ উইকেট হারালো বাংলাদেশ। মুশফিকও ফিরলেন, খাদের কিনারায় বাংলাদেশ বাংলাদেশের ব্যাটিং যেন তাসের ঘরের মতো ভেঙে পড়লো। ২৬ রানেই ফিরলেন ৫ ব্যাটার। মুশফিকুর রহিম সর্বশেষ ফিরলেন ড্রেসিং রুমে। ২০ রানে নেই ৪ উইকেট, বিপর্যয়ে বাংলাদেশ ১৪ রানে বিনা উইকেট থেকে ২০ রানে ৪ উইকেট। ৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ইতিমধ্যে ফিরে গেছেন জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দিনের শুরুতেই জাকির-সাদমানকে হারালো বাংলাদেশ আগের ওভারেই একপ্রকার ‘জীবন’ই পান জাকির হাসান। কিন্তু পরের ওভারেই উইকেট ছুড়েবিস্তারিত…
বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, আছে দৈনিক ভাতা চাকরি-বাকরি প্রতিবেদক প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮: ০১ ফলো করুন বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, আছে দৈনিক ভাতা
নিউজ ডেস্ক ::যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তি হতে কোনো ফি লাগবে না, বরং পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারলে দিনে ২০০ টাকা করে ভাতা পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প’–এর আওতায় দেশের ৮টি বিভাগের ১৬টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনা মূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সূত্র : প্রথম আলো।
পাটকেলঘাটা হাজী কল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক কমিটি গঠন
তালা(সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটা হাজী কল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত ২৯ আগষ্ট বিকালে পাটকেলঘাটা বাজার জামে মসজিদের দ্বো-তলায় ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কমিটি গঠিত হয়। এসময় উপস্থিত হাজীদের সর্বসম্মতিক্রমে মাওলানা রেজাউল করিমকে আহবায়ক, মাওলানা মনিরুল ইসলামকে সদস্য সচিব ও মাওলানা আব্দুল মালেককে অর্থ সম্পাদক করে পাটকেলঘাটা হাজী কলেজ্যাণ ফাউন্ডেশনের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় । কমিটির অন্যান্য সদস্য হলেন- আলহাজ্জ ক্যাপ্টেন ইসাহাক আলী,আ: সোবহান সরদার, আ:সামাদ মোড়ল, মাও: জাকির হোসেন, আব্দুর রশিদ (আমিন), আশরাফুল ইসলাম মধু, এম এ হালিম, মাহিউল ইসলাম মাহী।
ঢামেকের জরুরি বিভাগে ধারাল অস্ত্র নিয়ে হামলা, ৪ জনকে আটক
নিউজ ডেস্ক :: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ধারালো অস্ত্র নিয়ে এক গ্রুপের আরেক গ্রুপের হামলার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। এ ঘটনায় চাপাতিসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। তারা হলেন- বাপি মিয়া (২৪), আদিব (২৩) নাসির (২৫) নাবিল (২৭)। তারা সবাই খিলগাঁও থানার বাসিন্দা। বাচ্চু মিয়া বলেন, খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের একটি ঘটনা ঘটে। পরে এ ঘটনায় আহত এক গ্রুপ ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসে। পরে অন্যবিস্তারিত…
জামায়াতে ইসলামী নতুন লড়াইয়ে
নিউজ ডেস্ক :: জামায়াত রাজনৈতিক দল হিসাবে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল পুনঃশুনানির (পুনরুজ্জীবিত) জন্য আপিল বিভাগে আবেদন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করার কথা রয়েছে। জামায়াতে ইসলামীর আইনজীবী প্যানেলের একটি সূত্র গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে।
পৃথক দুই হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী পলকের ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত
নিজস্ব প্রতিনিধি :: সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের বিরুদ্ধে পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। এর আগে ভোরে তাদের আদালতে হাজির করা হয়। পৃথক দুই হত্যা মামলায় টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের তিনদিনবিস্তারিত…
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও ৮৯
আন্তর্জাতিক ডেস্ক :: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৪ হাজারের বেশি ফিলিস্তিনি। শনিবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৬৯১ জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্যবিস্তারিত…
নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের প্রবেশদ্বার খুলছে আজ
নিউজ ডেস্ক :: তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবনের প্রবেশ দ্বার। রোববার (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবনে উন্মুক্ত হচ্ছে পর্যটক, বাওয়ালি, জেলে ও মৌয়ালদের প্রবেশাধিকার। খুলনার বন সংরক্ষক মিহির কুমার দে ঢাকা পোস্টকে বলেন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে রোববার (১ সেপ্টেম্বর) থেকে খুলছে সুন্দরবনের দুয়ার। জেলে, বাওয়ালিরা স্ব স্ব স্টেশন থেকে পাস-পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবে। একইসঙ্গে পর্যটকরাও এদিন থেকে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। বন বিভাগের তথ্য মতে, সুন্দরবনের জলভাগে ২১০ প্রজাতির সাদা মাছ, ২৪ প্রজাতির চিংড়ি, ১৪ প্রজাতির কাঁকড়া পাওয়া যায়। জুন থেকে আগস্ট এই তিন মাস প্রজননবিস্তারিত…


