সেপ্টেম্বর, ২০২৪
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
নিউজ ডেস্ক :: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, আগেই সিঙ্গাপুরের একটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের সিডিউল নেওয়া ছিল মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা বেগমের। গত ২৭ আগস্ট মহাসচিবের সহধর্মিণী সিঙ্গাপুরে গেছেন। কিন্তু মহাসচিব দেশের ভয়াবহ বন্যা ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে তারিখ পরিবর্তন করেছেন। রোববার রাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। এর আগে গত মার্চে কারাগার থেকে মুক্তির পরবিস্তারিত…
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান ৪ সেপ্টেম্বর থেকে
নিউজ ডেস্ক :: অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী ৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে যৌথ অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে সরকার। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বার্তায় এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছেÑ ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানে পুলিশ, র্যাবের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেবেন। ইতোমধ্যে যৌথ অভিযানের কর্মপরিকল্পনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন বাহিনীকে বেশ কিছু দিকনির্দেশনা দেওয়া হয়ে এর আগে গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রেরবিস্তারিত…
শেখ হাসিনার হাতে আছে ১৮ দিন, অপশন মাত্র দুটি
নিউজ ডেস্ক:;বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে। এরমধ্যে হত্যা মামলাই বেশি। গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার প্রস্তুতি চলছে। তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল হওয়ায় ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা কমে গেছে। ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা সে দেশে ৪৫ দিন থাকতে পারবেন। এর মধ্যে কেটে গেছে ২৭ দিন। এই অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ খোলা রয়েছে। হয় তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চাইবেন, নয়তো দেশে ফিরে আসবেন। এই মুহূর্তে আর কোনো অপশন নেই ৭৭বিস্তারিত…
ডিসেম্বরেই হাইস্কুলে ফিরছে বার্ষিক পরীক্ষা
নিউজ ডেক্স :: নতুন শিক্ষাক্রমে পরীক্ষা উঠিয়ে দেয়া হলেও চলতি বছরই ডিসেম্বর মাসে হাইস্কুলগুলোতে ফিরছে বার্ষিক পরীক্ষা। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার আয়োজন ও মূল্যায়ন করা হবে। সংশোধিত ও মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শিগগিরই হাইস্কুলগুলোতে পাঠানো হবে। রবিবার (১ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম-২০২২, নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনায় এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বি উপসচির মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, ২০২৪ সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ওবিস্তারিত…
১৭বছর জাতির বুকে চেপে থাকা যন্ত্রণা দূর হয়েছে: শফিকুর রহমান
নিউজ ডেস্ক ::জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাবুদের দরবারে শুকরিয়া। ১৭ বছর যে যন্ত্রণা জাতির বুকে চেপে ছিল তিনি তা দূর করে দিয়েছেন। আকাশে এখনো কালো মেঘ আছে। আল্লাহ যেন তা সরিয়ে দেন। দেশের আকাশ যেন দিনের আলোয় ফর্সা হয়ে ঝলমলিয়ে ওঠে। তিনি কুষ্টিয়ায় যারা শহিদ হয়েছেন রোববার তাদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ফরিদপুর শহরতলীর মুন্সীবাজার বাইপাস সড়ক এলাকায় যাত্রাবিরতির সময় তিনি একথা বলেন। জামায়াতের আমির বলেন, শহিদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেন, আল্লাহ যেন তাদের শহিদ হিসাবে কবুল করেন। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মতলববাজবিস্তারিত…
বন্যা নিয়ে ফের দুঃসংবাদ
নিউজ ডেস্ক::চলতি মাসে ফের বন্যার পূর্বাভাস রয়েছে। বন্যার গেরো থেকে যেন মুক্তি মিলছেই না। চলতি বছর জুন থেকেই শুরু হয় বন্যা। তবে তা ভয়ংকর রূপ নেয় আগস্টে। এরই মধ্যে নতুন মাস সেপ্টেম্বরে ফের বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১ সেপ্টেম্বর) আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদ ড. মো. ছাদেকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। তিনি আরও জানান, এ ছাড়া দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকেবিস্তারিত…
আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান
জামায়াত সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, “এখন যারা ধরা পড়ছে তারা বলছে, এটা আমি নিজ থেকে করি নাই, অমুকের হুকুমে করেছি। আর যখন ক্ষমতায় ছিলেন তখন সবসময় বলা হতো- গাছটা এদিকে দুলছে, ওদিকে গাছের পাতা নড়ছে, মাননীয় প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) দেখছেন। সব কিছুতেই উনার অনুমতি লাগবে, উনার নির্দেশনা লাগবে। শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, তাহলে তো আপনার লোকেরাই আপনাকে মাস্টারমাইন্ড এবং গডমাদার বানিয়েছে, আমরা বানাইনি।” ০১ সেপ্টেম্বর রবিবার সকাল ৯টায় কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে ঙ্বষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমীর ডা.বিস্তারিত…
যশোরের শার্শায় বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বেনাপোল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরের শার্শা উপজেলা বিএনপি’র আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় শার্শা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু। এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির, আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু ও মনিরুল ইসলাম। এ সময় শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক, যুগ্ন আহবায়ক কবির হোসেন, আবুল হোসেন বাবলু, স্বেচ্ছাসেবক দলেরবিস্তারিত…
পাইকগাছায় জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকালে কপোতাক্ষ মার্কেট চত্তরে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। বক্তব্য রাখেন, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক, বিএনপি নেতা সাইফুল ইসলাম তারিক, জাহিদুল ইসলাম লিটন, আমিনুর রহমান, আনারুল কাদির, আমিনুল ইসলাম বজলু, আব্দুস সাত্তার, আনারুল ইসলাম, যজ্ঞেশ্বর কার্তিক ও ইউনুছ মোল্ল্যা
মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা, অর্ধবার্ষিকীর বাকি মূল্যায়ন হচ্ছে না
নিউজ ডেস্ক :: মাধ্যমিকে নবম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ইত্যাদি শাখা) বিভাজন আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকারপ্রথম আলো ফাইল ছবি নতুন শিক্ষাক্রম অনুযায়ী এ বছর থেকে নবম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ইত্যাদি শাখা) বিভাজন তুলে দেওয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমের এই বিষয়টিসহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে। একই ২০১২ সালের শিক্ষাক্রমের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণিতে উঠবে তারা পুরোনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা ও গুচ্ছভিত্তিক পরিমার্জিত পাঠ্যবই (২০২৩ শিক্ষাবর্ষেবিস্তারিত…


