শরিফুলের চোট কতোটা গুরুতর
নিউজ ডেস্ক::রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে তাসকিন আহমেদ খেলবেন তা জানা গিয়েছিল আগের দিনই। তবে ধারণা করা হচ্ছিল তরুণ পেসার নাহিদ রানাকে বিশ্রামে দিয়ে একাদশে ফেরানো হবে তাসকিনকে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।
তবে নাহিদ রানা নয়, ইনফর্ম পেসার শরিফুল ইসলামের বদলে একাদশে সুযোগ পেয়েছেন তিনি। প্রথম টেস্টে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। বাঁহাতি এ পেসার গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে বিপাকে ফেলেন স্বাগতিকদের। তাকে কেন একাদশের বাইরে রাখা হলো? বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন টস জয়ের পর শরিফুলের অনুপস্থিতি নিয়ে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সে কুঁচকিতে হালকা চোট পেয়েছে।
তার জায়গায় তাসকিনকে নেওয়া হয়েছে।’ এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো বিবৃতিতে শরিফুল ইসলামের চোট নিয়ে জানানো হয়, ‘কুঁচকিতে টান লাগায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাকে বিবেচনা করা হয়নি।’
রাওয়ালপিন্ডিতে গত রোববার প্রথম টেস্টের শেষ দিনে ১০ উইকেটে জিতে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। সে ম্যাচের পরই কুঁচকিতে অস্বস্তির কথা টিম ম্যানেজমেন্টকে জানান শরিফুল ইসলাম। এরপর মেডিকেল পরীক্ষার মাধ্যমে বাঁহাতি এই পেসারের চোট ধরা পড়ে।
সম্পর্কিত সংবাদ
আফ্রিকার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ
আফ্রিকার বর্ষসেরা কোচের পুরস্কারের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছেন মিসরের কোচ হোসাম হাসান ওবিস্তারিত…
আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে যাত্রা করবে ম্যারাডোনা স্টেডিয়াম
তিন বছর ধরে নীরব থাকা লা প্লাতার এস্তাদিও উনিকো দিয়াগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে আবার ফুটবলেরবিস্তারিত…


