সেপ্টেম্বর, ২০২৪

 

কলারোয়া সরকারি কলেজের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ 

কলারোয়া প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলারোয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের নানা অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদল নেতৃবৃন্দ আল্টিমেটাম দিয়ে বলেন, আগামি রবিবারের মধ্যে সকল অভিযোগের সমাধান করতে হবে। অন্যথায় কলেজ প্রশাসনের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের হুশিয়ারি দেন নেতারা। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহমেদ সাজু, যুগ্ম আহবায়ক আকিফুর রহমান আকিব, আবির হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ফয়সাল হোসেন, যুগ্মবিস্তারিত…


পরিবর্তনের প্রত্যাশা : সংস্কার কমিশনের দায়িত্বে ৬ বিশিষ্ট নাগরিক 

 নিউজ ডেস্ক ::  ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সংস্কারের প্রাথমিক উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পদক্ষেপ হিসেবে সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সংস্কারে কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, চলতি মাসে পূর্ণাঙ্গ কমিশন গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তার কাজ ১লা অক্টোবর থেকে শুরু করতে পারবে এবং পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে। ছয় জন বিশিষ্ট নাগরিককে সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে। এর মধ্যে সংবিধান সংস্কারে ড. শাহদীনবিস্তারিত…


‘অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ’

নিউজ ডেস্ক::সাংবিধানিকভাবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বৈধ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আসাদুজ্জামান বলেন, সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত সংবিধান অনুসারেই সরকার সব কাজ করছে। এছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করেছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। ‘ব্যক্তিগতভাবে চাই এই অনুচ্ছেদের সংস্কার হোক। তাহলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আর জেঁকে বসতে পারবে না।’ রাষ্ট্র সংস্কারের জন্য যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে তাতেবিস্তারিত…


বুবলীর নতুন সিনেমা ‘নীল টিপ’, নায়ক ছোটপর্দার

নিউজ ডেস্ক::আট মাস পর নতুন সিনেমা ‘নীল টিপ’ নিয়ে আসছেন জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। শোনা যাচ্ছে, নায়ক হিসেবে থাকবেন ছোটপর্দার একজন অভিনেতা। কে হতে পারেন? নির্মাতা মেহেদি হাসান জানান, শিগগিরই এ সিনেমার শুটিং শুরু হবে। এতে বুবলী নায়ক হিসেবে পাচ্ছেন টিভি নাটকের একজন অভিনেতাকে। নির্মাতা বলেন, বুবলীর সঙ্গে আমরা ছোটপর্দার একজন অভিনেতাকে নিতে চাই। এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না। তবে এ সিনেমার গল্প বুবলীকে ঘিরেই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে সিনেমা হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের গল্প নিয়ে সিনেমা নির্মাণ হতো।বিস্তারিত…


গুগলকে ২৪০ কোটি ইউরো জরিমানা

নিউজ ডেস্ক ::  মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলকে আধিপত্য বিস্তারের কারণে ২৪০ কোটি ইউরো জরিমানা করেছে ইউরোপের শীর্ষ আদালত। নিজস্ব শপিং কম্পারিসন সার্ভিস একচেটিয়া ব্যবহারের কারণে ২০১৭ সালে এ জরিমানা ধার্য করেছিল ইউরোপীয় কমিশন। তবে এর বিরুদ্ধে আপিল করেছিল প্রযুক্তি জায়ান্ট গুগল। বিবিসি। সম্প্রতি রায়ের মাধ্যমে একটি দীর্ঘকালীন মামলার অবসান হলো। তবে ইউরোপীয় আদালতে এ রায়ে ‘অসন্তুষ্ট’ হয়েছে গুগল। ২০০৯ সালে প্রথম এ মামলা দায়ের করে ব্রিটিশ প্রতিষ্ঠান ফাউন্ডেম। সে সময় যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের অংশ ছিল। মামলার অভিযোগে বলা হয়, গুগল সার্চ ফলাফলে তার নিজস্ব শপিং সুপারিশগুলো প্রতিযোগীদের চেয়ে আরও বেশিবিস্তারিত…


আশুলিয়ায় আরও ৪১ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক ::  ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে আরও ৪১টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে । শ্রমিক অসন্তোষের মুখে আজ বৃহস্পতিবার সকালে এসব কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গত মঙ্গলবার থেকে ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো । অন্যদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সকালে নির্দিষ্ট সময়ে এসব কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও নানা দাবিতে কাজ বন্ধ করে বসে থাকেন। এ অবস্থায় কারখানাগুলো আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়। এসব তথ্য নিশ্চিতবিস্তারিত…


লে. জেনারেল মুজিব বরখাস্ত, লে. জেনারেল সাইফুল আলম অকালীন বাধ্যতামূলক অবসরে

 নিউজ ডেস্ক ::  আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। আরেক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ১০ সেপ্টেম্বর এই দুই কর্মকর্তার ব্যাপারে পৃথক দুটি আদেশ জারি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর দুই পদস্থ কর্মকর্তার বরখাস্ত ও অকালীন বাধ্যতামূলক অবসরের ব্যাপারে জানতে চেয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে যোগাযোগ করা হলে তাঁরা বিষয়টি নিশ্চিত করেন। লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান এর আগে সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)বিস্তারিত…


ভারতে যাওয়ার সময় আটক সাবেক এমপি ফজলে করিম

নিউজ ডেস্ক :: অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্ত থেকে আটক করা হয়েছে আওয়ামী লীগ নেতা ও রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁকে আখাউড়া সীমান্ত থেকে আটক করেছেন। এ ছাড়া আরও দুজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ফজলে করিম চৌধুরী ও ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মো. ইমতিয়াজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে বিজিবির সরাইল ব্যাটালিয়নের ফকিরমোড়া বিওপির টহল দল আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর নামক স্থান থেকেবিস্তারিত…


না ফেরার দেশে চলে গেলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদীর বড় ভাই আশেক মেহেদী

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :: সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর বড় ভাই আশেক মেহেদী(৫৭) সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজস্ব বাসভবনে তিনি মৃত বরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের সামসুদ্দীন গাজির ছেলে আশিক মেহেদী ও কালিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীর বড় ভাই। আশেক মেহেদী এর মৃত্যুতে উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিকবিস্তারিত…


আশাশুনিতে মসজিদে নামে জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত-১,  

  জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে মসজিদের নামে খাস জমি দখল সংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। এব্যাপারে থানায় লিখিত এজহার দাখিল করা হয়েছে। উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া পশ্চিম পাড়া জামে মসজিদ খাস জমি ডিসিআর নেওয়া হয়েছে এমন ঘোষণা দিয়ে সাইন বোর্ড স্থাপন করা হলে পক্ষে বিপক্ষের মুসল্লিদের মধ্যে দ্বিধাদ্বন্দ ও মদ্বৈততার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলে এক জন নিহত, ৪ জন গুরুতর আহত ও কমপক্ষে ১০/১২ জন কমবেশী আহত হয়। উত্তর চাপড়া গ্রামের সহিদুল ইসলাম জানান,মসজিদ কমিটিরবিস্তারিত…