ভারতে যাওয়ার সময় আটক সাবেক এমপি ফজলে করিম

নিউজ ডেস্ক :: অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্ত থেকে আটক করা হয়েছে আওয়ামী লীগ নেতা ও রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁকে আখাউড়া সীমান্ত থেকে আটক করেছেন। এ ছাড়া আরও দুজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ফজলে করিম চৌধুরী ও ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মো. ইমতিয়াজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে বিজিবির সরাইল ব্যাটালিয়নের ফকিরমোড়া বিওপির টহল দল আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর নামক স্থান থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় তাদের আটক করে। আটক অপর ব্যক্তিরা হলেন—আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী।
আটককৃতদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।





সম্পর্কিত সংবাদ

  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন