কলারোয়া সরকারি কলেজের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ 

কলারোয়া প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলারোয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের নানা অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্রদল নেতৃবৃন্দ আল্টিমেটাম দিয়ে বলেন, আগামি রবিবারের মধ্যে সকল অভিযোগের সমাধান করতে হবে।
অন্যথায় কলেজ প্রশাসনের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের হুশিয়ারি দেন নেতারা।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহমেদ সাজু, যুগ্ম আহবায়ক আকিফুর রহমান আকিব, আবির হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ফয়সাল হোসেন, যুগ্ম আহবায়ক মোস্ত, সদস্য সচিব কাইফুর রহমান সৈকত, পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেল, সদস্য সচিব জিএম সোহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক প্রিন্স, ছাত্রদল নেতা সালাউদ্দিন সাজু, দেলোয়ার, রাহুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।





সম্পর্কিত সংবাদ

  • দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
  • “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
  • কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
  • বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
  • কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
  • কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
  • কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু