গুগলকে ২৪০ কোটি ইউরো জরিমানা
নিউজ ডেস্ক :: মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলকে আধিপত্য বিস্তারের কারণে ২৪০ কোটি ইউরো জরিমানা করেছে ইউরোপের শীর্ষ আদালত।
নিজস্ব শপিং কম্পারিসন সার্ভিস একচেটিয়া ব্যবহারের কারণে ২০১৭ সালে এ জরিমানা ধার্য করেছিল ইউরোপীয় কমিশন। তবে এর বিরুদ্ধে আপিল করেছিল প্রযুক্তি জায়ান্ট গুগল। বিবিসি। সম্প্রতি রায়ের মাধ্যমে একটি দীর্ঘকালীন মামলার অবসান হলো। তবে ইউরোপীয় আদালতে এ রায়ে ‘অসন্তুষ্ট’ হয়েছে গুগল। ২০০৯ সালে প্রথম এ মামলা দায়ের করে ব্রিটিশ প্রতিষ্ঠান ফাউন্ডেম। সে সময় যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের অংশ ছিল।
মামলার অভিযোগে বলা হয়, গুগল সার্চ ফলাফলে তার নিজস্ব শপিং সুপারিশগুলো প্রতিযোগীদের চেয়ে আরও বেশি সামনে দেখাত। মামলাটির আইনি বা অর্থনৈতিক কোনো মূল্য নেই বলে গুগল যুক্তি দেখাতে চেষ্টা করেছিল। এক্স প্ল্যাটফরমের এক পোস্টে এ মামলার আরেক অভিযোগকারী সাইট কেলকো বলে, মামলার রায়টিকে ‘ন্যায়সংগত প্রতিযোগিতা এবং গ্রাহক পছন্দের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয়’ হিসাবে উল্লেখ করেছে।
ইউরোপীয় আদালত (ইসিজে) রায়ে বলেছেন, কমিশনের গুগলের আচরণকে ‘বৈষম্যমূলক’ মনে করার সিদ্ধান্ত সঠিক ছিল এবং গুগলের আপিল ‘সম্পূর্ণরূপে খারিজ’ করা উচিত। এটি গুগল ও তার মালিক আলফাবেটকে তাদের নিজস্ব খরচ বহন করতে এবং ইউরোপীয় কমিশনের মামলাসংক্রান্ত খরচ পরিশোধ করতে নির্দেশ দিয়েছে।
সম্পর্কিত সংবাদ
গ্যালাক্সি এ২৭ ৫জি নিয়ে কী প্রত্যাশা করছেন প্রযুক্তিপ্রেমীরা
ঢাকা, ০২ আগস্ট ২০২৬:: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও স্মার্টফোন ব্যবহারকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন স্যামসাংবিস্তারিত…
সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং
ডেস্কঃ জারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদে জন্য নতুন গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমানোর উদ্যোগবিস্তারিত…


