না ফেরার দেশে চলে গেলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদীর বড় ভাই আশেক মেহেদী
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :: সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর বড় ভাই আশেক মেহেদী(৫৭) সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজস্ব বাসভবনে তিনি মৃত বরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের সামসুদ্দীন গাজির ছেলে আশিক মেহেদী ও কালিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীর বড় ভাই।
আশেক মেহেদী এর মৃত্যুতে উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে। মরহুমের জানাযা নামাজ বাদ আছর পানিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সম্পর্কিত সংবাদ
প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কালীগঞ্জের আফসানা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আফসানাবিস্তারিত…
কালিগঞ্জে মাছের ঘেরে যুবকের মৃত্যু, হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত
কালিগঞ্জ (সাতক্ষীরা) :: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামে একটি মৎস্য ঘের থেকেবিস্তারিত…


