ekabir
বিএনপি সভাপতির নাম ভাঙ্গিয়ে হিন্দু স¤প্রদায়ের বাড়ি ঘর লুটপাট অগ্নিসংযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় উপজেলা বিএনপি সভাপতি ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির নাম ভাঙ্গিয়ে লতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবু মুছা হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর লুটপাট, চাঁদাবাজি ও অগ্নিসংযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার দুপুর ২টায় লতা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইব্রাহীম গাজী সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, আমি ছাত্রজীবন থেকে বিএনপির আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতির সাথে সক্রিয় অংশগ্রহণ করে আসছি। কপিলমুনি কলেজ ছাত্রদলের সভাপতি। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনবিস্তারিত…
আসিফ নজরুলকে হেনস্থাকারী কাউকে ছাড়া হবে না: প্রিন্স মাহমুদ
নিউজ ডেস্ক :: সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে হেনস্থাকারী কাউকে ছাড়া হবে না বলে জানিয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। একই কথা বলেছেন আরেক গীতিকার লতিফুল ইসলাম শিবলী। প্রিন্স মাহমুদ বলেন,। আসিফ নজরুল ভাইকে এয়ারপোর্টে হেনস্তাকারী কাউকে ছাড়া হবে না । প্রবাসীরা যারা সুইজারল্যান্ডে আছেন এদেরকে খুঁজে বের করেন। এদের নাম ঠিকানা পরিচয় প্রকাশ করেন। বাংলাদেশে কোথায় এই গণহত্যাকারীর দোসরেরা থাকেন ঠিকানা বের করেন। তিনি বলেন, আসিফ ভাই চাইলে আগের আওয়ামী ফ্যাসিস্ট মতো দেশের টাকা লুটপাট করে ১০০জনের লট বহর নিয়ে বিদেশে সফর করতে পারতেন,বিস্তারিত…
সম্প্রীতির দেশ গঠন করতে সেনাবাহিনী প্রধানের আহ্বান
নিউজ ডেস্ক :: শুক্রবার (৮ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শুভ কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধধর্মীয় মহাসম্মেলন-২০২৪ উপলক্ষ্যে আজ ঢাকার মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। সেনাবাহিনী প্রধান সবাইকে শুভ কঠিন চীবর দান উপলক্ষ্যে আন্তরিক অভিনন্দন জানান। সেইসঙ্গে পার্বত্য জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থান হতে আগত সবাইকে ধন্যবাদ জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতিটি ধর্মের নিজ নিজ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনী প্রয়োজনীয় সব কার্যক্রমবিস্তারিত…
শোভনালীতে বীর মুক্তিযোদ্ধা নজরুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদের সাবেক রিলিভ কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম সরদার (৯৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ আসর গার্ড অব অনার ও নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম শুক্রবার দিবাপূর্ব ভোর ৪ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা রেখে গেছেন। শুক্রবার ঢাকা থেকে মরদেহ আশাশুনির গোদাড়া গ্রামে পৌছলে বাদ আছর গোঁদাড়া উত্তর পাড়াবিস্তারিত…
দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন
দেবহাটা প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার আয়োজনে সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৩টায় সখিপুর ফাযিল মাদ্রাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের অন্যতম সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচএম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সোলাইমান হোসেন, আব্দুল গফুর, উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, আব্দুল ওয়াহেদ, ইসরাইল আশেকে মাগফুর, সখিপুর ফাযিলবিস্তারিত…
যুক্তরাষ্ট্রে শিগগির বাতিল হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব আইন
ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক :: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এ বিজয়ে দেশটির লাখ লাখ অভিবাসী দম্পতিদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, তিনি দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া বন্ধ হয়ে যাবে। ফলে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা অভিবাসী ভারতীয়দের সন্তানরাও আগামী দিনে জন্মসূত্রে আমেরিকার নাগরিক হওয়ার সুযোগ পাবে না। অফিসিয়াল ট্রাম্প-ভ্যান্স প্রচারাভিযানের সাইটে পোস্ট করা পরিকল্পনাটির বাস্তবায়নের জন্য একদিনের মধ্যেই নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন নতুন প্রেসিডেন্ট। শুধু অবৈধ অভিবাসীদের জন্যই এটি মাথাব্যথার কারণ নয় বরং খসড়া নির্বাহী আদেশে বলাবিস্তারিত…
বিআরটিএ ও ডামের উদ্যোগে ৩১৩ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ
নিউজ ডেস্ক :: তামাকজাত দ্রব্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি ও বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের (সংশোধিত-২০১৩) যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ’র উদ্যোগ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় মোট ৩১৩ জন গণ-পরিবহন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সকালে (৭ নভেম্বর’২৪) রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে ‘পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শিরোনামে আয়োজিত প্রশিক্ষণে পেশাদার গাড়ী চালকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্য ক্ষতি বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন। প্রশিক্ষণে প্রত্যক্ষ ওবিস্তারিত…
সিপিবি’র“শোষণ বৈষম্য বিরোধী গণতন্ত্র অভিযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরের উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ
খুলনা প্রতিনিধি :: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর দেশব্যাপী “শোষণ বৈষম্য বিরোধী গণতন্ত্র অভিযাত্রা” অংশ হিসেবে আজ খুলনা মহানগরের উদ্যোগে ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় খুলনা মহানগরীর রূপসা ঘাট, রূপসা ট্রাফিক স্ট্যান্ড ও চানমারী পথসভা ও লিফলেট বিতরণ করা হয়। এ সময়ে বক্তারা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার, গ্রাম শহরের গরীব ও শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, সকল ক্ষেত্রে সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা, অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু ও আধুনিকায়ন,বিস্তারিত…
কলারোয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি র উদ্যোগেঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৭ নভেম্বর) সাড়ে ১২টায় তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হোসেন, সহ.সভাপতিবিস্তারিত…
দেবহাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি:: দেবহাটায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেবহাটা ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়েবিস্তারিত…


