ekabir
সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা
নিউজ ডেস্ক :: নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে ৭ নভেম্বর জেলা প্রশাসন, সাতক্ষীরা এবং পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে সুলতানপুর বড় বাজার, সদর, সাতক্ষীরায় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ১টি দোকানকে মোট ২,০০০/- জরিমানা ধাযপূর্বক নগদ আদায় করা হয় এবং প্রায় ২০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এছাড়া আরো কিছু দোকান মালিককে সতর্ক করা হয়েছে। মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন জনাব প্রনয় বিশ্বাস, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা। মোবাইল কোর্টে প্রসিকিউশনবিস্তারিত…
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সাতক্ষীরা আলামিন ট্রাষ্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওবায়দুল্লাহ, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শহিদ হাসান, নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, ফখরুল হাসান লাভলু, সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভায় জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমির শেখ নূরুল হুদা বলেছেন,’৭ নভেম্বরের চেতনা ও ছাত্র—জনতার ৫ আগস্টের বিপ্লববিস্তারিত…
তিন মাসে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছে : মির্জা ফখরুল
নিউজ ডেস্ক ::: আল্লাহর অশেষ রহমতে ৫ আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো এই দেশে আধিপত্যবাদকে পরাজিত করা হয়। বিএনপি মহাসচিব বলেন, আজকে ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের প্রধান নায়ক স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করে শ্রদ্ধা জানিয়েছি ও শপথ করেছি যে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেব। এর জন্য প্রয়োজনে আরও বেশি শক্তিশালী আন্দোলন করব। শ্রদ্ধা নিবেদনে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়াপারসনের উপদেষ্টাবিস্তারিত…
সাতক্ষীরার ৫০ টাকায় তরুণ-তরুণীদের নিরাপদ ডেটিং স্পটে ভ্রাম্যমান আদালত
নিজস্ব প্রতিবেদক ::: তরুণ-তরুণীদের অবাধ মেলামেশা জন্য ডেটিং স্পটে পরিণত হওয়া সাতক্ষীরার মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে ভ্রাম্যমান আদালতের অভিযান। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস অভিযানের নেতৃত্ব দেন। এর আগে গত ২৯ অক্টবর মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে কর্মকান্ড নিয়ে বেশ কিছু গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয় মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টটি যেন পার্ক নয়, অনৈতিক কার্যকলাপের মিলনখানা। স্কুল কলেজ চলাকালিন প্রেমিক-প্রেমিকার পদচারণায় এটি হয়ে উঠেছে ‘নিরাপদ ডেটিং স্পটে। পার্কের প্রতিটি কোণায় কোণায় যেনো প্রেমিক যুগলের শারীরিক মিলনের আখড়া। কেউ স্কুল কলেজ ফাঁকি দিয়েবিস্তারিত…
বুধহাটায় কলেঃ স্কুলে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা বিবিএম কলোজিয়েট স্কুলে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে। বুধবার স্কুল চত্বরে ও বাজারে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিষ্ঠান বাউন্ডারীর মধ্যে ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া বর্জ্য অপসারন করা, চিত্রাঙ্কন, বর্জ্য থেকে খেলনা তৈরী, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা বিষয়ের উপর জারীগান পরিবেশন করা হয়। কলেজিয়েটের অধ্যক্ষ দেবব্রত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান। সহকারী শিক্ষক খান সালামত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনাবিস্তারিত…
আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ২
জি এম মুজিবুর রহমান :: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ সাখাওয়াত হোসেন, এসআই রাজীব মন্ডল অভিযান চালিয়ে সিআর-৪৭৪/২৩ এর আসামী খরিয়াটি গ্রামের নওশের গাজীর ছেলে মোবারক ও মামলা নং-৩(৯)২৪ এর আসামী গদাইপুর গ্রামের মৃত আলীমুদ্দীন মোল্যার ছেলে মজিদ মোল্যাকে আশাশুনি থানা এলাকার ভিন্ন ভিন্ন স্থান হতে গ্রেফতার করেন।
আশাশুনিতে দুঃস্থদের মাঝে গরু বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে দুঃস্থদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ, সুফলভোগিদের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবেলায় দুঃস্থদের মাঝে গরু বিতরণ প্রকল্পের আওতায় এনজিও ইডা (নলতা, কালিগঞ্জ) এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। ইডা নলতা কালিহঞ্জ এর নির্বাহী পরিচালক মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুজ্জামান, সমাজ সেবাবিস্তারিত…
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
নিউজ ডেস্ক :: আজ ৭ নভেম্বর। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পালটে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পালটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।বিস্তারিত…
আশাশুনি থানা পুলিশের অভিযানে ৮ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামীসহ ৮ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই শেখ তারিকুল ইসলাম, এসআই মোঃ নাহিদুল ইসলাম, এসআই মোঃ মোমরেজ আলী, এসআই রাজীব মন্ডল, এএসআই আঃ কুদ্দুস, এএসআই আনিসুর রহমান পৃথক অভিযানে সিআর-৪১৫/২৩ (আশাঃ) এর আসামী বিছট গ্রামের মৃত সৈয়দ আলী গাজীর ছেলে আঃ রহিম গাজী, সোবহান কারিকরের ছেলে মোশারফ কারিকর, নেছার উদ্দীন গাজীর ছেলে আনিছুর গাজী, আবু বক্কর গাজীর ছেলেরমাসুম গাজী, মৃত সৈয়দ গাজীরবিস্তারিত…
আশাশুনি সদরে খেলার মাঠ ও খাস জমি পরিদর্শনে এসি ল্যান্ড
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি সদরের শ্রীকলস ও পার বাউশুলি মৌজায় খেলার মাঠ ও খাস জমি দেখতে সরজমিন পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। মঙ্গলবার জমি দেখতে ও এলাকার মানুষের দাবীর কথা শুনতে তিনি সরজমিন যান। শ্রীকলস ও পার বাউশুলি মৌজায় পানি উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের অনুমান ১২ বিঘা খাস জমি রয়েছে। যেখানে ইতিপূর্বে মাছ চাষ করা হতো এবং একটি মক্তব ছিল। মরিচ্চাপ নদী খনন করায় মাটি ভরাটের কারনে মাছ চাষের জমি ভরাট হয়ে গেছে। এলাকার যুবকরা সেখানে ফুটবলসহ নানা খেলাধূলার মাঠ হিসাবে ব্যবহার শুরু করোছে।বিস্তারিত…


