ekabir

 

কানাডায় যাবার কথা ভাবছে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পু্ননির্বাচিত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের অনেক অবৈধ অভিবাসী। কানাডায় যাবার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের অবৈধ তারা। হাজার হাজার অবৈধ অভিবাসী কানাডায় প্রবেশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম অভিবাসী প্রত্যাবাসন নিশ্চিত করবেন তিনি। এভাবেই অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। অভিবাসীরা আশঙ্কা করছেন, যেকোনো সময় তাদের বের করে দিতে পারে ট্রাম্প প্রশাসন। এমন ভয় থেকেই যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার অভিবাসী কানাডায় প্রবেশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এমন ধারণা থেকে কানাডার পুলিশও ইতিমধ্যেবিস্তারিত…


আ.লীগের কর্মসূচি বিরুদ্ধে আসিফ মাহমুদের কঠোর হুঁশিয়ারি

নিউজ ডেস্ক :: গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের (আওয়ামী লীগ-ছাত্রলীগ) কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আওয়ামী লীগের রোববার বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে আসিফ মাহমুদ শনিবার (৯ নভেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাস এ হুঁশিয়ারি দেন। উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’ উল্লেখ্য, আওয়ামী লীগ শহিদ নূর হোসেনের স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার বিকাল ৩টায় রাজধানীর জিরোবিস্তারিত…


রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

খুলনা প্রতিনিধি :: রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ০৭/১১/২০২৪ তারিখে ১৫টি মসজিদের ইমাম ও গন্যমান্য ব্যক্তিদের সাথে এক মত বিনিময় সভার সিদ্ধান্তে আজ ০৯/১১/২০২৪ তারিখে রূপসার মহিষাঘুনিতে রূপসা গণস্বাস্থ্য কেন্দ্র কার্যালয়ে সাইটসেভারর্স এর অর্থায়নে ব্র্যাকের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে মোট ১১৯ জন চক্ষু রোগীকে সেবা প্রদান করা হয়। যাদের মধ্যে বাছাইকৃত ৩৭ জনকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়। তাদের যাওয়া-আসা, থাকা-খাওয়া, অপারেশন ও লেন্স এর খরচ সাইটসেভারর্স বহন করবে। এছাড়াও ২২ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ২৪জন রোগীকে নির্ধারিত মূল্যেবিস্তারিত…


দক্ষিনাঞ্চলের মাদক সম্রাট জুয়েল আবারও ফেনসিডিল সহ গ্রেফতার

দেবহাটা প্রতিনিধি :: দক্ষিনাঞ্চলের মাদক সম্রাট ইউপি সদস্য জাহিদুর রহমান জুয়েল ও তার সহযোগী দুশ বোতল ফেনন্সিডিলসহ গ্রেফতার হয়েছে।  শুক্রবার (৯ নভেম্বর) রাত নয়টার দিকে দেবহাটার পুস্পকাটি এলাকা থেকে ডিবি পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন দেবহাটা উপজেলার ভেন্নাপোতা গ্রামের মোশারফ হোসেন সরদারের ছেলে ইউপি সদস্য জাহিদুর রহমান জুয়েল(৩৩) ও সাতক্ষীরা সদরের আলিপুর চাপারডাঙ্গী এলাকার মোশারফ হোসেন সরদারের ছেলে জয়নাল আবেদীন সরদার(৪৫)। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোঃ আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুষ্পকাটি বিসমিল্লাহ ব্রিকসের সামনে সাতক্ষীরা টু শ্যামনগর গামীবিস্তারিত…


যশোরের ঝিকরগাছায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

বেনাপোল প্রতিনিধি :: যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান (৩০) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকাল ৪ টার দিকে ঝিকরগাছা পৌরসভার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, পিয়াল হাসান বিকালে ঝিকরগাছা রেলস্টেশনে অবস্থান করছিলো। এসময় দুর্বৃত্তরা প্রথমে তাকে লক্ষ করে বোমা বিস্ফোরন ঘটায়। পরে পিয়াল সেখান থেকে দৌঁড়ে পালিয়ে ঝিকরগাছা গার্লস স্কুলের বারান্দায় আসলে দূর্বত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পুলিশ জানিয়েছে হত্যাকান্ডের কারন জানতে ও হত্যাকারিদের ধরতে তদন্তবিস্তারিত…


বাংলাদেশে একটি সফল ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি : অধ্যক্ষ মুহাঃ ইজ্জতউল্লাহ

নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জতউল্লাহ বলেছেন, প্রত্যেক মুসলমানের উপর দাওয়াতি কাজ করা তথা আল্লাহর দিকে আহবান করা ফরজ। এটা আল্লাহ তায়ালার নির্দেশ। এজন্য রাসুলুল্লাহ (সাঃ) এর দেখানো পদ্ধতিতে হিকমাহ বা কৌশল এবং সর্বোত্তমপন্থা অবলম্বন করে বাংলাদেশের সকল মানুষের কাছে কুরআন সুন্নাহর আহŸান পৌঁছিয়ে দিতে হবে। তাদের মন, মগজ ও চরিত্রকে পরিশুদ্ধ করতে হবে। তিনি আরো বলেন,আমরা বাংলাদেশে একটি সফল ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি। নবী রাসূলগণ ও সাহাবা আজমাইনেরা ইসলামী সমাজ বিনির্মাণ করতে গিয়ে নিজের সর্বস্ব আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছেন। এজন্য সাতক্ষীরাবিস্তারিত…


দেশ ও সমাজ গঠনে নারীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে- মহিলা সমাবেশে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ

এম এ আজিজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, দাওয়াতে দ্বীনের কাজে আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্কের মাধ্যমে আদর্শ পরিবার গঠনের পাশাপাশি দেশ ও সমাজ গঠনে নারী বোনদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। শনিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় ইসলামপুর দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেলাতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ হযরত আলীর সভাপতিত্বে সেক্রেটারি আসাদুজ্জামান রোমেলের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলাবিস্তারিত…


খাজরায় দু’বছর ফলেনি আমন ধান, জলাবদ্ধতায় দিশেহারা কৃষকরা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৭টি বিলে গত দুই বছরে আমন ধানের ফসল ঘরে তুলতে পারেনি চাষীরা। বিলসমূহের একমাত্র ফসল হিসেবে চাষ হওয়া আমন ধানেরর ফসল ফলাতে না পেরে কৃষকদের মাথায় হাত উঠে গেছে। বিগত দু’বছরে বিল সমূহে পানি নিঃষ্কাশন ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার কারনে বিলের ধান চাষের জমিসহ বাড়ি ঘরে পানি উঠে যাওয়ায় জনদুর্ভোগ পোহাতে হয়েছে। ফলে জমির মালিকগণ তাদের বছরের চাউলের চাহিদা পুরনের একমাত্র উপায় আমান ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে। এছাড়া গো খাদ্য হিসাবে বিচালির সংকট দেখা দিয়েছে। ফটিকখালীবিস্তারিত…


আশাশুনি রিপোর্টার্স ক্লাবের  জরুরি সভা অনুষ্ঠিত 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি এম এম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম, সদস্য মাহবুবুল হাসনাইন টুটুল প্রমুখ। আগামী ৪ ডিসেম্বর ক্লাবের ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং মো: আরিফুল ইসলাম, মো: মোস্তাফিজুর রহমান (জুনিয়র) ও ইয়াছিন আরাফাত পিন্টুকে তাদের ব্যক্তিগত কারনে ক্লাবের সদস্য পদ থেকে অব্যহতি প্রদানবিস্তারিত…


আশাশুনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা বৈঠক

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: বাংলাদেশ  শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি ইউনিট সভাপতি ও ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি প্রভাষক শাহজাহান আলীর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী। উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খান ও সেক্রেটারী বোরহান উদ্দীনের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন, জেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুল জলিল, জেলা উপদেষ্টা অধ্যাপক আব্দুস সবুর, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার ছিদ্দিক, উপজেলা উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার ওবিস্তারিত…