শোভনালীতে বীর মুক্তিযোদ্ধা নজরুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদের সাবেক রিলিভ কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম সরদার (৯৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাদ আসর গার্ড অব অনার ও নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম শুক্রবার দিবাপূর্ব ভোর ৪ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা রেখে গেছেন। শুক্রবার ঢাকা থেকে মরদেহ আশাশুনির গোদাড়া গ্রামে পৌছলে বাদ আছর গোঁদাড়া উত্তর পাড়া সরদার বাড়ি জামে মসজিদেরর সামনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজের পূর্বে চৌকশ পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা আব্দুল গফফার সানা, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সভাপতি জি এম ফারুক, মরহুমের ছেলে নাজমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। জানাজা নামাজে ইমামতি করেন গোঁদাড়া সরদার বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ রবিউল ইসলাম। জানাযার নামাজ শেষে মসজিদের পাশে তাকে দাফন করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল