বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

 

সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ /২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২ জুলাই সকালে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা চত্বরে বীজ ও সার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু সাঈদ শুভ্র। এসময় সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৪ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভায়, ৩০০০ জন কৃষক এর মাঝে প্রণোদনা বীজ ও সার বিতরণ করা হয়। প্রতি কৃষককে ০৫ কেজি রোপা আমন উচ্চ ফলনশীল ধান বীজ ও ১০বিস্তারিত…


সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন সত্যাপীরের এলাকা হতে সিটকা ফাঁদে আটক পড়া একটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। অবশেষে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করেই উদ্ধারকৃত হরিণটি আবারও সেই বনেই অবমুক্ত করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৪ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে বন বিভাগের একটি টিম সুন্দরবনে ফুট প্রেট্রোলিং চালায়। এ সময় লোকালয় হতে ২ কিঃ মিঃ দুরে সত্যপীরের এলাকায় সিটকা ফাঁদে আটকা পড়া একটি হরিণ দেখতে পায় টিমের সদস্যরা। তাৎক্ষণিক জীবিত অবস্থায় হরিণটি উদ্ধার করা হয়। পরে মায়াবি হরিণটি প্রাথমিকবিস্তারিত…


আশাশুনি বাজারে ৫০ হাজার টাকার চোরাই কাঠ উদ্ধার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সদর বাজারে এতিমখানার সামনে কাঠের আড়ৎ হতে চোরাই কাঠ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) কাঠগুলো এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে একটি ঘরের মধ্য থেকে উদ্ধার করা হয়। দীর্ঘদিনের কাঠ ব্যবসায়ী মেসার্স আল মদিনা ট্রেডার্সের স্বত্তাধিকারী আলহাজ্ব মোঃ আবুল কালাম যাকারিয়া জানান, তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে শ্রীকলস গ্রামের ওমর ফারুক নুট্টু কিছুদিন কাঠ চুরি করে আসছিল। আমার সন্দেহ হলে গোপনে খোঁজ করতে থাকি এবং পাশের একটি বাড়ির কক্ষে কাঠ দেখতে পাই। শ্রীকলসের ওমর ফারুক নুন্টুকে জিজ্ঞাসাবাদ করলে সে কাঠ চুরিরবিস্তারিত…